জাল সই কাণ্ডে অভিষেককে বড় ধাক্কা দিল হাইকোর্ট

প্রীতি পোদ্দার, কলকাতা: বিধানসভায় স্বাক্ষর বিতর্কের জল ক্রমেই বড় আকার ধারণ করছে। কিছুদিন আগেই এই ঘটনায় হাইকোর্টে (Calcutta High Court) CID নোটিসকে চ্যালেঞ্জ করে মামলার দ্রুত শুনানির আবেদন করেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। কিন্তু সেই আবেদন এবার খারিজ করে দিলেন হাইকোর্টের বিচারপতি চৈতালী চট্টোপাধ্যায় দাস। চরম অস্বস্তির মুখে পড়লেন তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড অভিষেক।

CID নোটিশকে চ্যালেঞ্জ অভিষেকের

উল্লেখ্য, শোভনদেব চট্টোপাধ্যায়কে বিরোধী দলনেতা নির্বাচিত করে বিধানসভায় তৃণমূলের পরিষদীয় দলের তরফে যে চিঠি দেওয়া হয়েছিল, তাতে কয়েক জন বিধায়কের সইতে ‘অসঙ্গতি’ পাওয়া গিয়েছে বলে অভিযোগ। এরপরই সেই ঘটনার তদন্তভার রাজ্য সরকার তুলে দিয়েছিল সিআইডি-র হাতে। গত শনিবার এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করতে অভিষেকের বাড়িতে গিয়েছিল CID। তাঁকে একটি নোটিস দিয়ে গত সোমবার ভবানী ভবনে হাজিরা দিতে বলা হয়েছিল। কিন্তু অভিষেক অসুস্থকার কারণ দেখিয়ে হাজিরা এড়িয়ে যান এবং চিঠি পাঠিয়ে ১৫ দিন সময়ও চান। এদিকে পরে সেই নোটিশকেই সম্পূর্ণ ‘বেআইনি’ ও ‘উদ্দেশ্যপ্রণোদিত’ বলে চ্যালেঞ্জ করলেন অভিষেক।

শুনানির আবেদন খারিজ হাইকোর্টের

জানা গিয়েছে, গত বুধবার সিআইডি নোটিস চ্যালেঞ্জ করে আদালতের দ্বারস্থ হন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। পাশাপাশি CID যাতে এই তদন্তে তাঁকে গ্রেপ্তার না করে, সেই রক্ষাকবচ চেয়ে আবেদন জানিয়ে দ্রুত শুনানির আর্জিও জানিয়েছিলেন। আজ সেই মামলার শুনানির ছিল। কিন্তু দ্রুত শুনানির আবেদন খারিজ করে দিলেন হাইকোর্টের বিচারপতি বিচারপতি চৈতালী চট্টোপাধ্যায় দাস। ফলে মামলাটি এখন নিয়মিত প্রক্রিয়াতেই এগোবে বলে আদালতের তরফে জানানো হয়েছে।

আরও পড়ুন: ‘নদীচোর’ পুত্র ইমরানের ক্যাফে ঘিরে বিতর্ক, বাবা শওকতকে পলাতক ঘোষণা NIA-র

প্রসঙ্গত, জাল সইকান্ডে প্রথম দফায় ভবানী ভবনে হাজিরা না দেওয়ায় দ্বিতীয়বার সিআইডির তরফে নোটিস দেওয়া হয় অভিষেককে। এদিকে সই জালিয়াতি মামলার পাশাপাশি নিয়োগ দুর্নীতি মামলায় ইডিও নোটিস ধরিয়েছে তাঁকে। এমতাবস্থায় যেখানে তৃণমূল কংগ্রেস ভেঙে চুরমার হচ্ছে সেখানে তদন্তকারী সংস্থার একের পর এক সাঁড়াশি আক্রমণে বেশ চাপে অভিষেক। এখন নজর আদালতের পরবর্তী শুনানি এবং সিআইডি তদন্তের অগ্রগতির দিকে।

Leave a Comment