শনিতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে, আগামীকালের আবহাওয়া

প্রীতি পোদ্দার, কলকাতা: বিগত কয়েকদিন ধরে ভ্যাপসা গরমের জেরে খুবই নাজেহাল অবস্থা সকলের। তবে আজ ভোর থেকেই বদলে গিয়েছে দক্ষিণবঙ্গের (South Bengal) আবহাওয়া। কলকাতা, হাওড়া এবং শহরতলির বিভিন্ন এলাকায় বৃষ্টির দাপট দেখা গিয়েছিল। সঙ্গে ছিল ঝোড়ো হাওয়া। কোথাও কোথাও আবার জল জমার ঘটনাও ঘটেছে। এর ফলে আজ তাপমাত্রা কিছুটা কমলেও আর্দ্রতাজনিত অস্বস্তি পুরোপুরি কাটেনি। আগামীকালও (Weather Tomorrow) থাকবে বৃষ্টির সম্ভাবনা।

দেশে এই মুহূর্তে ঢুকে গিয়েছে বর্ষা। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী দুই থেকে তিন দিনের মধ্যে মৌসুমী বায়ু গোয়ার পুরো অংশে পৌঁছে যাবে। পাশাপাশি মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ ও কর্ণাটকের আরও কিছু এলাকায় বর্ষার বিস্তার ঘটবে। অন্যদিকে উত্তর-পূর্ব ভারতের কয়েকটি রাজ্যেও আগামী কয়েক দিনের মধ্যে বর্ষা প্রবেশের অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। তবে বাংলায় বর্ষা প্রবেশের কোনও আপডেট এখনও পাওয়া যায়নি। একনজরে জেনে নেওয়া যাক কেমন থাকবে আগামীকালের আবহাওয়া

দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া

আলিপুর আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী আগামীকাল অর্থাৎ শনিবার কলকাতার সহ দক্ষিণবঙ্গের সমগ্র জেলায় সকাল থেকেই অস্বস্তিকর আবহাওয়া থাকবে। কোথাও কোথাও ঝলমলে পরিষ্কার আকাশ দেখা গেলেও কয়েকটি জায়গায় আংশিক মেঘলা আকাশ দেখা যাবে। কার দলে অস্বস্তিকর গরম বজায় থাকবে। এদিকে দুপুরের পর থেকেই বজ্রগর্ভ মেঘের কারণে ঝড়বৃষ্টি বজ্রপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। হুগলি, উত্তর ২৪ পরগনা, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, নদিয়া এবং মুর্শিদাবাদে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। তবে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে বৃষ্টির সম্ভাবনা তুলনামূলকভাবে কম থাকলেও থাকতে পারে। এখনই তাপমাত্রা পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই।

আরও পড়ুন: বনগাঁ বিতর্কে নতুন মোড়, অভিনেত্রী মিমির বিরুদ্ধে আদালতে চার্জশিট গঠন

উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া

উত্তরবঙ্গে এখনো জারি থাকবে বৃষ্টির আমেজ। আগামীকাল, শনিবার দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে উল্লেখযোগ্য বৃষ্টি হতে পারে। তবে মালদহে বৃষ্টির সম্ভাবনা তুলনামূলকভাবে কম। এই জেলাগুলিতে নাকি ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস। এছাড়াও তাপমাত্রার ক্ষেত্রেও কিছু পরিবর্তন হতে চলেছে। জানা গিয়েছে, উত্তরবঙ্গে আগামী দু’দিন দিনের তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে।

Leave a Comment