LIC-র ২১ কাঠা জমি দখল বিশ্বাস ব্রাদার্সের সুরুচি সংঘের, পুজো নিয়ে উঠছে প্রশ্ন

সৌভিক মুখার্জী, কলকাতা: কলকাতার দূর্গাপূজাগুলির মধ্যে অন্যতম সুরুচি সংঘের (New Alipore Suruchi Sangha) পূজা। প্রতিবছর অভিনব থিম এবং লাইটিং নজর কাড়ে গোটা বাংলা থেকে শুরু করে দেশবাসীর। প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস এবং তাঁর ভাই স্বরূপ বিশ্বাস এই ক্লাবের প্রধান উদ্যোক্তা। তবে এবার সুরুচি ক্লাব নিয়েই শুরু হল জমি জটিলতা। সূত্রের খবর, এলআইসির মোট ২১ কাঠা জমি দখল করে বিশ্বাস ব্রাদার্সের এই সুরুচি সংঘ অবস্থিত ছিল। সেই কারণে এই জমির মালিকানা এবং রেজিস্ট্রেশন নিয়ে উঠছে প্রশ্ন। তাহলে কি বন্ধ হয়ে যাবে কলকাতার এই জনপ্রিয় দুর্গাপূজা?

সুরুচি সংঘে জমি জটিলতা

দক্ষিণ কলকাতার অন্যতম জনপ্রিয় পুজো নিউ আলিপুর সুরুচি সংঘ। এক বিশ্বস্ত সূত্র অনুযায়ী খবর, এতদিন ক্লাবের দখল করে থাকা ২১ কাঠা জমির আসল মালিক এলআইসি। দুর্গাপূজা সহ বিভিন্ন সামাজিক অনুষ্ঠান হয়ে থাকে সেখানে। বিশেষজ্ঞ মহলের একাংশ এই জমির মালিকানা, লিজ এবং রেজিস্ট্রেশন নিয়ে একাধিক প্রশ্ন তুলছেন। এমনকি সুরুচি সংঘের দুর্গাপূজার ভবিষ্যৎ নিয়েও ঘনাক্ষে রহস্য। যেখানে এরা প্রতিবছর অভিনব থিম এবং নকশায় জগজমকপূর্ণ করে তোলে এই পূজা মন্ডপ, সেখানে জমি সংক্রান্ত জটিলতা যে চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে যা বলার অপেক্ষা রাখে না।

না বললেই নয়, সুরুচি সংঘের এই দুর্গাপূজার সঙ্গে তৃণমূল জমানার প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস এবং তাঁর ভাই স্বরূপ বিশ্বাসের নাম জড়িত রয়েছে। ক্লাবের প্রধান উদ্যোক্তা তাঁরাই । কিন্তু একাধিক দুর্নীতির অভিযোগে গতকাল স্বরূপ বিশ্বাসকে গ্রেফতার করেছে পুলিশ। আর তাঁর গ্রেফতারের খবর প্রকাশ্যে আসতেই হইচই পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে। প্রতি বছর যে পূজা মণ্ডপে লক্ষ লক্ষ দর্শনার্থীর সমাগম ঘটে, সেই ক্লাব এখন জমি সংক্রান্ত জটিলতায় আইনি গ্যাঁড়াকলে।

আরও পড়ুনঃ LIC-র ২১ কাঠা জমি দখল বিশ্বাস ব্রাদার্সের সুরুচি সংঘের, পুজো নিয়ে উঠছে প্রশ্ন

তবে হ্যাঁ, এখনও পর্যন্ত ক্লাবের তরফ থেকে পুজো বন্ধ নিয়ে কোনও রকম অনুষ্ঠানিক বিবৃতি জারি করা হয়নি। যদিও গতকাল সুরুচি সংঘে ব্যাপক ভাঙচুর চালিয়েছিল একদল যুবক। কিন্তু এই দুর্গাপূজার আয়োজন যে আইনি জটিলতার মধ্য দিয়ে যাবে তা আঁচ করতে পারা যাচ্ছে। এমনকি আজ ক্লাবে পোস্টার টাঙিয়ে যাওয়া হয়েছে। এবং সেখানে বড় বড় করে লেখা— “বিশ্বাসে অরুচি, তাই বন্ধ হবে সুরুচি। নিয়ম মেনেই হবে পূজা, বিশ্বাসরা হবে সোজা!” এখন দেখার এই পূজার ভবিষ্যৎ কোথায় গিয়ে দাঁড়ায়।

Leave a Comment