অনন্যা সরকার, কলকাতা: তৎকাল টিকিট (Tatkal Scheme) বুক করা নিয়ে রেলযাত্রীদের (Indian Railways) মধ্যে একটা আতঙ্ক প্রায়ই দেখা যায়। অনেকে আগে থেকেই ধরে নেন টিকিট বুক হবে না বা কনফার্ম হওয়ার সম্ভাবনা খুবই কম। কিন্তু জানেন কি? আইআরসিটিসি (IRCTC)-এর একাউন্টে এমন অনেক ফিচার রয়েছে যেগুলো সেট করে রাখলে আপনার তৎকাল টিকিট বুক হওয়ার সম্ভাবনা ৯০% পর্যন্ত বেড়ে যাবে, এর মধ্যে রয়েছে মাস্টার লিস্ট (Master List) ফিচার, আইআরসিটিসি ই-ওয়ালেট (IRCTC e-Wallet) বা প্রেফার্ড কোচ আইডি (Preferred Coach ID)। এগুলি সেট করে রাখলে তৎকাল টিকিট বুক করার আগে আদৌ টিকিট বুক হবে কি না, সে নিয়ে দুশ্চিন্তা অনেকটাই দূর হবে। চলুন তাহলে এই ফিচারগুলি সম্পর্কে বিশদে জেনে নেওয়া যাক।
সেট করে রাখুন মাস্টার লিস্ট
মাস্টার লিস্ট ফিচারের মাধ্যমে আগে থেকেই যাত্রীদের সম্পর্কে যাবতীয় তথ্য সেভ করে রাখা যায়, যাতে টিকিট বুকিং-এর সময় অযথা সময় নষ্ট না হয়। এই ফিচারটি সেট করতে-
১. প্রথমে আইআরসিটিসি-র অ্যাপ খুলে মাই অ্যাকাউন্ট (মি Account) সেকশনে যেতে হবে।
২. তারপর মাই মাস্টার লিস্ট (My Master List) অপশনে ক্লিক করতে হবে।
৩. এবার অ্যাড প্যাসেঞ্জার (Add Passenger) অপশনে ক্লিক করে নাম, জন্ম সময়ে, জেন্ডার ও বার্থ প্রেফারেন্স দিতে হবে।
৪. সমস্ত তথ্য ভরার পর সাবমিট অপশনে ক্লিক করতে হবে।
সমস্ত তথ্য সেভ করা থাকলে তৎকাল টিকিট কাটার সময় শুধুমাত্র অপশন থেকে প্যাসেঞ্জারটিকে সিলেক্ট করতে হবে, যার ফলে অনেকটা সময় বাঁচবে এবং টিকিট পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে।
রিচার্জ করে রাখুন আইআরসিটিসি ই-ওয়ালেট
অনেক সময় তৎকাল টিকিট বুক করতে গিয়ে পেমেন্ট করার সময় ওটিপি-র (OTP) অপেক্ষা করতে করতেই সিট হাতছাড়া হয়ে যায়। এই পরিস্থিতি থেকে বাঁচতে আইআরসিটিসি-এর নিজস্ব ই-ওয়ালেট ব্যবহার করতে পারেন। এতে ওটিপি-র জন্য অপেক্ষা করতে হয় না এবং সরাসরি আইআরসিটিসি-র ওয়ালেট থেকে পেমেন্ট হয় বলে মাঝখানের টাকা আটকে যাওয়ার সম্ভাবনাও থাকে না। এর জন্য –
১. আইআরসিটিসি-র অ্যাপ বা ওয়েবসাইটে লগইন করে ই-ওয়ালেট সেকশনে যেতে হবে।
২. রেজিস্টার নাও (Register Now) অপশনে ক্লিক করে নিজের প্যান কার্ড এবং অন্যান্য আইডি লিংক করতে হবে।
৩. রেজিস্ট্রেশনের পর আনুমানিক ভাড়া অনুযায়ী ওয়ালেট টপ আপ করে রাখা যাবে।
৪. এবার যখনই তৎকাল টিকিট বুক করা হবে তখন ই-ওয়ালেট থেকে পেমেন্ট করে কনফার্ম টিকিট পাওয়ার সম্ভাবনা আরো বাড়িয়ে নেওয়া যাবে।
আরও পড়ুনঃ শিমলা ভ্রমণ আরও সহজ, চালু হল কলকাতা হিমাচলের নতুন ট্রেন, জানুন রুট ও সময়সূচি
প্রেফার্ড কোচ আইডি দিয়ে নিজের পছন্দের সিট বুক করুন তৎকালে
অনেকেই চান ট্রেনে নিজের পছন্দমত কোচ বা বগিতে সিট বুক করতে। এর জন্য প্রেফার্ড কোচ আইডি ফিচারটি ব্যবহার করা যেতে পারে। এতে তৎকাল টিকিট বুক করার সময় সিস্টেম দ্রুততার সাথে আপনার পছন্দমত সিট সার্চ করতে পারবে। এই ফিচারটির জন্য
১. আইআরসিটি অ্যাপে ট্রেন ও ক্লাস বেছে নেওয়ার পর প্যাসেঞ্জার ডিটেলসের পেজে পৌঁছে নীচে স্ক্রল করতে হবে।
২. তারপর আদার্স প্রেফারেন্স (Others Preference) অপশনে গিয়ে প্রেফার্ড কোচ আইডি বক্সে টিক দিতে হবে।
৩. এরপর A1, B1, S1, S2-এর মতো পছন্দসই কোচ নাম্বার বেছে নেওয়া যাবে।
এছাড়াও, অনেক সময় তৎকাল টিকিট বুক করার সময় পেমেন্ট কাটার পরেও ওয়েটিং টিকিট পাওয়া যায়। এর থেকে বাঁচতে যাত্রীরা অটো আপগ্রেডেশন (Auto Upgradation) বা বুক অনলি ইফ কনফার্মড (Book only if confirm) সেটিংসটি অন করে রাখতে পারেন।
I’ve been looking for a reliable way to access my account and this site is super smooth. No lag at all, definitely the best way to get into aaaphlogin quickly!
The login process is secure and fast. I never have issues accessing my account and the updates are frequent. jili4login is the way to go.
Finally a site where the login process is actually straightforward and doesn’t lag. It makes getting into the action so much easier. Love the efficiency here. koin138login
I’ve been looking for a reliable platform and this one really delivers. The games are smooth and the payouts are fast. Definitely check out brbet777bet if you want a great experience.
Really love the vibe of this platform. Everything feels professional and the customer support is top notch. Visit idgemoy88 for the best action.