সৌভিক মুখার্জী, কলকাতা: তীব্র দহনজ্বালা থেকে অবশেষে মুক্তি দিয়েছে টানা বৃষ্টি। আজও বৃষ্টিতে ভিজেছে কলকাতা সহ দক্ষিণ এবং উত্তরবঙ্গের বেশ কিছু জেলা। আর আগামী বেশ কয়েকদিন এরকমই দুর্যোগ চলতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। এমনকি সঙ্গে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস জারি করা হয়েছে। অনুকূল বায়ুপ্রবাহ এবং বঙ্গোপসাগর থেকে প্রবল আর্দ্রতার কারণে আগামী ৭ দিন বিশেষ করে উত্তরবঙ্গে বজ্রপাতসহ ঝড়, দমকা হাওয়া এবং বিচ্ছিন্ন বা ভারী বৃষ্টিপাত হতে পারে। আর দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতেও একই ধরনের আবহাওয়া বজায় থাকবে। কিন্তু কেমন থাকবে আগামীকালের আবহাওয়া (Weather Update)?
দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া
আলিপুর আবহাওয়া দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, আগামীকাল বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর জেলার বেশ কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। এমনকি কিছু কিছু জায়গায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাতও হতে পারে। এছাড়া দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলির এক বা দুটি জায়গায় হালকা বৃষ্টি বা বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়া, এবং পূর্ব মেদিনীপুর জেলায় বজ্রপাত, বিদ্যুৎ চমকানো আর দমকা হওয়ার সম্ভাবনা রয়েছে। এমনকি ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।
উত্তরবঙ্গ কেমন থাকবে আবহাওয়া?
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আগামীকাল দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলার বেশ কিছু জায়গায় এবং মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং বজ্রবিদ্যুৎ সহ প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলার এক বা দু’টো জায়গায় ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হতে পারে, এবং দার্জিলিং, কালিম্পং ও কোচবিহার জেলার ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে বলে জানাচ্ছে হাওয়া অফিস। এছাড়া উত্তরবঙ্গের সমস্ত জেলায় বজ্রপাত, বিদ্যুৎ চমকানো এবং দমকা হাওয়া বইতে পারে। উত্তরবঙ্গেও ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হওয়া বইতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
আরও পড়ুন: হাফ মাথা ন্যাড়া, জুতোর মালা পরিয়ে তৃণমূল নেতাকে ঘোরালেন স্থানীয়রা, ভিডিও ভাইরাল
পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আগামী ১০ জুন পর্যন্ত এরকম আওয় বিরাজ করবে। কারণ, আগামী বেশ কয়েকদিন বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্পের প্রবেশ ও অনুকূল আবহাওয়ার কারণে ৭ দিন পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কলকাতাসহ উত্তর ও দক্ষিণবঙ্গ সব জায়গাতেই দুর্যোগের দেখা মিলতে পারে। ফলে আপাতত সেই কাঠফাটা গরম থেকে রেহাই পাবে বঙ্গবাসী।
Really impressed with the variety of games available here. There is always something new to try out. ak777bet
I’ve tried a few platforms recently but this one really stands out. The interface is super smooth and the games load instantly. Highly recommend gamespkvip to anyone looking for a reliable spot.
Best place for big wins. I love how easy it is to navigate the site on my phone. Check out phjilibet888 if you want some real action.