=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

নস্যি পাকিস্তান! পারমাণবিক অস্ত্রশস্ত্রের বিপুল মজুদ বাড়াচ্ছে ভারত, দাবি রিপোর্টে

বিক্রম ব্যানার্জী কলকাতা: গোটা বিশ্বে যেভাবে যুদ্ধ যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে, তাতে আগামী দিনে পৃথিবীর বুকে নেমে আসতে পারে বড়সড় বিপদ। ঠিক সেই আশঙ্কা থেকেই যুদ্ধের জন্য আলাদা আলাদা ভাবে নিজেদের তৈরি করছে প্রতিটি দেশই। বিশ্বের বহু দেশ বর্তমানে ভবিষ্যতের কথা চিন্তা করে নিজেদের পারমানবিক অস্ত্রশস্ত্রের (Nuclear Weapons) মজুদ বাড়াচ্ছে। সেই তালিকায় রয়েছে ভারতের নামও। হ্যাঁ, বিশ্বের স্বনামধন্য প্রতিরক্ষা পর্যবেক্ষক সংস্থা স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট বা SIPRI তাদের বার্ষিক এসআইপিআরআই ইয়ারবুক 2026 প্রকাশ করেছে। আর তাতেই উঠে এসেছে ভারতের নাম।

পারমাণবিক অস্ত্রশস্ত্রের মজুদ বাড়াচ্ছে ভারত

আন্তর্জাতিক ক্ষেত্রে বিশ্বে পারমাণবিক অস্ত্রশস্ত্রের সংখ্যা এবং প্রভাব কমানোর হাজারো চেষ্টা সত্বেও বর্তমানে ভবিষ্যৎ যুদ্ধের কথা মাথায় রেখে বিশ্বের একাধিক দেশ নিজেদের পারমাণবিক অস্ত্রশস্ত্র বাড়িয়ে চলেছে। ওই প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বের বহু দেশ তাদের জাতীয় নিরাপত্তার স্বার্থে পারমাণবিক অস্ত্রশস্ত্রের উপর আবারও নির্ভরতা বাড়িয়েছে। কিছু কিছু দেশ আবার নিজেদের পারমাণবিক অস্ত্রকে একেবারে নতুন রূপে সাজিয়ে তুলছে।

ওই রিপোর্ট বা প্রতিবেদন বলছে, দক্ষিণ এশিয়ার কৌশলগত ভারসাম্যের দিক থেকে ভারত এক নতুন অবস্থানে পৌঁছেছে। গত বছর যেখানে ভারতের পারমাণবিক অস্ত্রশস্ত্রের সংখ্যা ছিল 180টি ওয়ারহেড। সেখানে চলতি বছর অর্থাৎ 2026 সালে দাঁড়িয়ে ভারতের কাছে রয়েছে 190 ওয়ারহেড পরমাণু অস্ত্র।

অবশ্যই পড়ুন: বিনামূল্যে আর হরমুজ পার করতে পারবে না কোনও জাহাজ! বড় ঘোষণা ইরানের

পাকিস্তানকে পেছনে ফেলে দিয়েছে ভারত

পারমাণবিক অস্ত্রশস্ত্র বৃদ্ধির মধ্যে দিয়ে ভারত তার প্রতিবেশী দেশ পাকিস্তানকে পেছনে ফেলে দিয়েছে।উল্লেখিত রিপোর্ট অনুযায়ী, পাকিস্তানের পারমানবিক সক্ষমতা 170 ওয়ারহেড থেকে একটুও বাড়েনি। সেখানে ভারতের পারমাণবিক অস্ত্রশস্ত্রের সংখ্যা বেড়েছে অনেকটাই। সবমিলিয়ে বলাই যায়, পারমাণবিক অস্ত্রশস্ত্রের দিক থেকে ভারতের তুলনায় অনেকটাই পিছিয়ে রয়েছে পাকিস্তান!

Leave a Comment