সৌভিক মুখার্জী, কলকাতা: অন্নপূর্ণা যোজনার পর এখন রাজ্যের বেকার যুবক-যুবতীদের মনে একটাই প্রশ্ন, কবে যুবশক্তি ভরসা কার্ডে আবেদন শুরু হবে, এবং মাসে ৩০০০ টাকা করে ঢুকবে? ভোটের আগেই বিজেপি প্রতিশ্রুতি দিয়েছিল যে, বাংলার যুবসাথী প্রকল্প বন্ধ হয়ে যুবশক্তি (Yuva Shakti Varosa Card) চালু করা হবে, এবং ১৫০০ টাকার বদলে ৩০০০ টাকা দেওয়া হবে। এমনকি যতদিন না পর্যন্ত চাকরি পাচ্ছে, ততদিন এই সুবিধা মিলবে। তবে এবার এ নিয়েই বড় সুখবর। জানা গিয়েছে, জুন থেকেই নাকি যুবশক্তির পোর্টালে রেজিস্ট্রেশন শুরু হচ্ছে (Government of West Bengal)।
জুন থেকে যুবশক্তিতে রেজিস্ট্রেশন
প্রসঙ্গত, ৯ মে সরকার গঠনের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রতিশ্রুতি দিয়েছিলেন যে, খুব তাড়াতাড়ি এই প্রকল্পে আবেদন শুরু হবে, এবং কর্মহীন বেকার যুবক-যুবতীদেরকে মাসিক আর্থিক সহায়তা করা হবে। সেক্ষেত্রে পুরনো যুবসাথী প্রকল্প বন্ধ হয়ে যাবে আর তার বদলে যুবসাথী প্রকল্পের উপভোক্তারাই এই নতুন যুবশক্তি প্রকল্পের সুবিধা পাবে। কিন্তু হ্যাঁ, অন্নপূর্ণা ভাণ্ডারের মতো এতেও নতুন করে আবেদন করতে হতে পারে। সেই আবেদন যাচাই করেই এই ভাতা দেওয়া হবে। আনুমানিক ৫৫ লক্ষ উপভোক্তা এই প্রকল্পের আওতায় সুবিধা পাবে বলেই নির্ধারণ করেছে সরকার। সূত্রের খবর, জুন থেকেই এই প্রকল্পের অফিসিয়াল পোর্টালে রেজিস্ট্রেশন শুরু হবে।
তবে এও শোনা যাচ্ছে যে, এই মুহূর্তে নতুন করে আবেদনের প্রয়োজন নেই। যারা আগে যুবসাথী প্রকল্পে আবেদন করেছিলেন, তাদের তথ্য নতুন করে যাচাই করা হবে। তারপর ভাতা দেওয়া হবে। কিন্তু তথ্য যাচাই করার পর আবার নতুন করে কোনও ঘোষণা করা হতে পারে। সেক্ষেত্রে নতুন ভাবে আবেদন করতে হতে পারে। এমনকি সরাসরি ডিবিটি-র মাধ্যমেই এই প্রকল্পের টাকা ঢুকবে। তাই অবশ্যই ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিঙ্ক থাকা বাধ্যতামূলক বলে জানানো হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে।
আরও পড়ুন: জাপানের পর নেপালও নিষিদ্ধ করল ভারতের আম, কারণও জানাল প্রতিবেশী দেশ
কারা পাবে এই সুবিধা?
রাজ্য সরকারের তরফ থেকে যেমনটা জানানো হয়েছে, এই প্রকল্পের সুবিধা পেতে গেলে আবেদনকারীকে অবশ্যই কিছু যোগ্যতা পূরণ করতে হবে। সেগুলি হল—
- আবেদনকারীর বয়স হতে হবে ২১ থেকে ৪০ বছরের মধ্যে।
- আবেদনকারীকে ন্যূনতম মাধ্যমিক পাশ করতে হবে। তবে সেটি অবশ্যই সরকার স্বীকৃত প্রতিষ্ঠান হতে হবে।
- আবেদনকারীকে বর্তমানে কর্মহীন থাকতে হবে। অর্থাৎ কোনও কর্মসংস্থানের সাথে যুক্ত থাকা যাবে না।
- আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।