১৪ জুন অবধি টানা ছয়দিন বাতিল বহু ট্রেন, তালিকা দিল দক্ষিণ পূর্ব রেল

সহেলি মিত্র, কলকাতা: রেল যাত্রীদের বিরাট ধাক্কা দিল ভারতীয় রেল। বিশেষ করে আপনিও যদি বাংলার বাসিন্দারা হয়ে থাকেন এবং ট্রেনে ভ্রমণের প্ল্যান করে থাকেন তাহলে আপনার জন্য রইল খারাপ খবর। রেলের তরফে আজ ৯ জুন থেকে আগামী ১৪ জুন অবধি বহু ট্রেন বাতিল (Train Cancelled) করে দেওয়া হয়েছে। মূলত উন্নয়নমূলক কাজের জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর। আপনিও যদি এই সময়ের মধ্যে কোথাও ট্রেনে করে যাওয়ার প্ল্যান করে থাকেন তাহলে জেনে নিন কেন এবং কোন কোন ট্রেন বাতিল করা হয়েছে সে সম্পর্কে।

১৪ জুন অবধি বহু ট্রেন বাতিল করল রেল

জানা গিয়েছে, আগামী ১৪ই জুন পর্যন্ত কিছু ট্রেন বাতিল করেছে। তবে, বেশ কয়েকটি ট্রেনের রুট পরিবর্তন করা হয়েছে এবং আরও অনেক ট্রেনকে যাত্রার আগেই শেষ করা হয়েছে বা যাত্রা শুরুর আগেই বাতিল করা হয়েছে। মূলত আদ্রা রেলওয়ে (Adra railway division) বিভাগে ৯ জুন থেকে ১৪ই জুন পর্যন্ত রেললাইনের রক্ষণাবেক্ষণ ও মেরামতের কাজ করা হবে, যার কারণে রোলিং ব্লক নেওয়া হবে। এই কারণে দক্ষিণ পূর্ব রেল (South Eastern Railway) অনেক ট্রেন বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে। অপরদিকে, কিছু ট্রেনের পরিচালনায়ও পরিবর্তন আনা হয়েছে। এর ফলে ঝাড়খণ্ড, বিহার ও পশ্চিমবঙ্গের হাজার হাজার যাত্রী প্রভাবিত হবেন।

এক নজরে বাতিল ট্রেনের তালিকা

  • ৬৮০৬১/৬৮০৬২ আদ্রা-আসানসোল-আদ্রা মেমু ট্রেনটি
    ১১ই জুন অবধি বাতিল থাকবে।
  • ৬৮০৯০/৬৮০৮৯ আদ্রা-মেদিনীপুর-আদ্রা মেমু ট্রেনটি
    আজ ৯ই জুন এবং ১২ ও ১৪ই জুন বাতিল থাকবে।
  • ৬৮০৭৭/৬৮০৭৮ আদ্রা-ভাগা-আদ্রা মেমু  ৯ এবং ১৪ জুন বাতিল করা হবে।
  • ৬৮০৭৯/৬৮০৮০ ভোজুডিহ-চন্দ্রপুরা-ভোজুডিহ মেমু  ৯, ১২ এবং ১৪ই জুন বাতিল করা হবে।

কোন ট্রেনের গন্তব্য পরিবর্তন হয়েছে?

  • ট্রেন নম্বর ১৮১১৬/১৮১১৫ চক্রধরপুর-গোমোহ-চক্রধরপুর এক্সপ্রেস  শুধুমাত্র মহুদা পর্যন্ত ৯, ১২ এবং ১৪ জুন চলবে কারণ এর গন্তব্য পরিবর্তন করা হয়েছে।
  • ট্রেন নম্বর ৬৮০৫৬/৬৮০৬০ টাটানগর-আসানসোল মেমু/বরাভূম মেমু  ১১ জুন শুধুমাত্র আদ্রা পর্যন্ত চলবে।
  • ট্রেন নম্বর ৬৮০৫৫/৬৮০৫৬ আসানসোল-টাটানগর-আসানসোল মেমু  ১০ এবং ১৩ জুন শুধুমাত্র আদ্রা পর্যন্ত চলবে।
  • ট্রেন নম্ব ৬৩৫৯৪/৬৩৫৯৩ আসানসোল-পুরুলিয়া-আসানসোল মেমু ১০ এবং ১৩ই জুন শুধুমাত্র আদ্রা পর্যন্ত চলবে।
  • ট্রেন নম্ব ১৮০৩৫/১৮০৩৬ খড়গপুর-হাতিয়া-খড়গপুর এক্সপ্রেস  ১০ এবং ১৩ই জুন শুধুমাত্র আদ্রা পর্যন্ত চলবে।

আরও পড়ুনঃ গরমের ছুটি শেষ হতেই বাংলার স্কুলগুলোর জন্য নয়া নির্দেশ, বিজ্ঞপ্তি রাজ্য সরকারের

এছাড়াও টাটানগর থেকে ছেড়ে আসা ১৮৬০১ টাটানগর-হাতিয়া এক্সপ্রেসের পথ পরিবর্তন করা হয়েছে। এই ট্রেনটির রুট শুধুমাত্র ৯ এবং ১৩ জুনের জন্য পরিবর্তন করা হয়েছে। এই ট্রেনটি তার স্বাভাবিক পথের পরিবর্তে চান্ডিল, গুন্ডাবিহার ও মুরি হয়ে হাতিয়া পৌঁছাবে।

Leave a Comment