=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

নেপালে সত্যিই ভারতীয় আম নিষিদ্ধ? মুখ খুলল কেন্দ্র

সহেলি মিত্র, কলকাতাঃ নেপাল (Nepal) কি সত্যিই ভারতীয় আম (Mango) ব্যান করেছে? এই নিয়ে প্রকাশ্যে এল চমকে দেওয়ার মতো তথ্য। সম্প্রতি সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া বেশ কিছু খবরে দাবি করা হয়েছিল যে ভারত থেকে আমদানি করা আমের কিছু চালানে অনুমোদিত সীমার চেয়ে বেশি পরিমাণে কীটনাশকের অবশিষ্টাংশ পাওয়া গেছে। সেজন্য ভারতীয় আম আপাতত। যদিও বিষয়টিকে এখন ভুয়ো বলে দাবি করেছে কেন্দ্রীয় সরকার। সাফ জানানো হয়েছে, নেপালের তরফে ভারতীয় আমকে ব্যান মোটেও করা হয়নি।

নেপালে ব্যান নয় ভারতীয় আম

এক রিপোর্ট অনুযায়ী, সরকার স্পষ্ট করেছে যে, নেপালে ভারতীয় আমের ওপর নিষেধাজ্ঞার খবর সম্পূর্ণ বিভ্রান্তিকর ও মিথ্যা। সরকার জানিয়েছে যে, নেপালে ভারতীয় আম রপ্তানি নিরবচ্ছিন্নভাবে চলছে। কেন্দ্রীয় সরকার বুধবার নেপালে ভারত থেকে আম আমদানির ওপর নিষেধাজ্ঞা সংক্রান্ত কিছু সংবাদমাধ্যমের রিপোর্টকে ভুল ও বিভ্রান্তিকর আখ্যা দিয়ে তা নাকচ করে দিয়েছে। কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রক জানিয়েছে যে, নেপালের উদ্ভিদ সঙ্গরোধ ও কীটনাশক ব্যবস্থাপনা কেন্দ্র নিজেই ১০ জুন স্পষ্ট করেছে যে ভারতীয় আমের ওপর কোনো নিষেধাজ্ঞা আরোপ করা হয়নি।

আরও পড়ুনঃ ছোট ব্যবসায়ী, স্বনির্ভর গোষ্ঠীগুলির ঋণ পাওয়া আরও সহজ! বড় ঘোষণা সরকারের

এক বিবৃতিতে বলা হয়েছে, “নেপাল ভারতীয় আম আমদানি নিষিদ্ধ করেছে বলে কিছু গণমাধ্যমের প্রতিবেদন সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর। বিদ্যমান প্রবিধানের অধীনে উদ্ভিদের স্বাস্থ্য সংক্রান্ত শর্তাবলী পূরণের সাপেক্ষে আমদানির অনুমতি দেওয়া হচ্ছে। এই শর্তগুলো মেনে চলার শর্তেই আমদানি অনুমতিপত্র এবং ছাড়পত্র জারি করা হচ্ছে।”

ভারত থেকে নেপালে কত টন আম রপ্তানি করা হয়েছিল?

সরকারি তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ভারত নেপালে ১৪৯টি চালানে ২০০৫ টন আম রপ্তানি করেছে। এছাড়া জুন মাসে এখনও পর্যন্ত ১৮টি চালানে ২৬৬ টন আম পাঠানো হয়েছে। নেপাল সম্প্রতি ফল ও অন্যান্য কৃষি পণ্যের নিরাপত্তা নিশ্চিত করতে গরম জল দিয়ে শোধন বাধ্যতামূলক করে তার কিছু আমদানি বিধিমালা সংশোধন করেছে। ভারত জানিয়েছে যে তারা নতুন নিয়ম অনুযায়ী আম রপ্তানিতে সহায়তা করছে। তবে, ভারত নেপালের কাছে উদ্বেগ প্রকাশ করেছে যে নতুন উদ্ভিদ স্বাস্থ্য ব্যবস্থাগুলো পূর্ব আলোচনা ছাড়াই বাস্তবায়ন করা হয়েছে।

Leave a Comment