=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

সম্পদ তাইওয়ানের অর্থনীতির থেকেও বেশি, বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক

বিক্রম ব্যানার্জী, কলকাতা: সম্প্রতি আলোচনা চলছিল বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হয়ে উঠতে পারেন ইলন মাস্ক (Elon Musk)। কার্যত চোখের পলকে বাস্তবায়িত হল সেই ভাবনা। মার্কিন শিল্পপতি র মহাকাশ সংস্থা স্পেসএক্স তার রেকর্ড ব্রেকিং IPO নিয়ে আত্মপ্রকাশ করেছে। আর সেই সূত্র ধরেই গোটা বিশ্বে প্রথম ট্রিলিয়নিয়ার বা লক্ষ কোটির মালিক হয়ে উঠলেন টেসলা কর্তা। আসলে, মাস্কের সংস্থা IPO প্রকাশ করার সাথে সাথেই মার্কিন ব্যবসায়ীর মোট সম্পদের পরিমাণ একেবারে লাফিয়ে বেড়েছে।

তাইওয়ানের থেকেও বেশি সম্পদের মালিক ইলন মাস্ক

ইলন মাস্কের সংস্থা স্পেসএক্সের IPO বাজারে আসতেই মার্কিন শিল্পপতির মোট সম্পদের পরিমাণ গিয়ে দাঁড়িয়েছে 1.1 ট্রিলিয়ন ডলারে। এমনটাই অনুমান করছে ফোর্বস। ব্লুমবার্গের রিপোর্ট অনুযায়ী, স্পেসএক্স নিজেদের IPO প্রকাশ করার আগে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ছিলেন ইলন মাস্ক। তখন তাঁর মোট সম্পদের পরিমাণ ছিল 971 বিলিয়ন ডলার। মাস্কের তুলনায় সম্পদের নিরিখে অনেকটাই পেছনে থাকলেও তালিকায় টেসলা কর্তার পরেই ছিলেন ল্যারি পেজ। তাঁর মোট সম্পদের পরিমাণ ছিল 304 বিলিয়ন ডলার।

তবে এবার, মাস্কের সংস্থা আমেরিকার শেয়ার বাজারে IPO নিয়ে হাজির হতেই ডোনাল্ড ট্রাম্পের বন্ধু তথা মার্কিন শিল্পপতির মোট সম্পদের পরিমাণ একেবারে দাবানলের গতিতে বেড়েছে! সবচেয়ে বড় কথা, ইন্টারন্যাশনাল মানিটরি ফান্ডের রিপোর্ট বলছে ইলন মাস্কের মোট সম্পদের পরিমাণ তাইওয়ানের মোট অর্থনীতির থেকেও বেশি। বলতেই হয়, এই দেশটির মোট অর্থনীতি 976.7 বিলিয়ন ডলার। সেখানে ইলন মাস্কের মোট সম্পদ দাঁড়িয়েছে 1.1 ট্রিলিয়ন ডলারে।

অবশ্যই পড়ুন: ফ্রিতে ফিফা বিশ্বকাপ দেখার বাম্পার সুযোগ দিচ্ছে Jio, কীভাবে দেখবেন জানুন

প্রসঙ্গত, বিশেষজ্ঞ মহলের একটা বড় অংশ বলেছেন ইলন মাস্কের সংস্থার IPO ইতিহাসের সবচেয়ে বড় IPO হিসেবে আত্মপ্রকাশ করেছে। যার মোট পরিমাণ 75 বিলিয়ন ডলার। সাধারণত এর আগে টেসলা কর্তার মোট সম্পদের পরিমাণ ছিল 780 বিলিয়ন ডলার। যেখানে স্পেসএক্স এর শেয়ার মিলিয়ে মোট হিসেব দাঁড়ায় 866 বিলিয়ন ডলার। এছাড়াও অন্যান্য ব্যবসায়িক উৎস মিলিয়ে ডোনাল্ড ট্রাম্পের বন্ধু অর্থাৎ মাস্কের বর্তমান সম্পদ 1.1 ট্রিলিয়ন ডলার ছাড়ানোর অপেক্ষায়।

Leave a Comment