=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

২০২৭ বিশ্বকাপে কি আদৌ বিরাট, রোহিতকে প্রয়োজন আছে? উত্তর দিলেন তিনি

বিক্রম ব্যানার্জী, কলকাতা: টি-টোয়েন্টি বিশ্বকাপে সফল হওয়ার পর ভারতের লক্ষ্য এখন আসন্ন ওয়ানডে বিশ্বকাপ (2027 Cricket World Cup)। আগামী বছর অর্থাৎ 2027 বিশ্বকাপে ভারতের দুই মহাতারকা রোহিত শর্মা এবং বিরাট কোহলিকে শেষবারের জন্য হলেও খেলতে দেখতে চান ভক্তরা! অনেকেই আশা করে বসে রয়েছেন, আসন্ন বিশ্বকাপে দুই সুপারস্টার ক্রিকেটারই ব্যাট হাতে মাঠে নামবেন। আর সেই বিশ্বকাপের আগে আফগানিস্তান সিরিজ দিয়ে যাত্রা শুরু করলেন হিটম্যান। কোহলি অবশ্য চোটের কারণ এই সিরিজে অনুপস্থিত। এমতাবস্থায়, প্রশ্ন উঠছে 2027 বিশ্বকাপে কি সত্যিই রোহিত এবং বিরাটকে প্রয়োজন টিম ইন্ডিয়ায়? উত্তর দিয়েছেন প্রাক্তন ক্রিকেটার ইরফান পাঠান।

2027 বিশ্বকাপে কি সত্যিই রো-কোকে প্রয়োজন?

আসন্ন বিশ্বকাপে রোহিত এবং কোহলির উপস্থিতি কতটা গুরুত্বপূর্ণ তা নিয়ে কথা বলতে গিয়ে জিওহটস্টারে বেশ কিছু মন্তব্য করেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ইরফান পাঠান। ইউসুফ পাঠানের ভাই বলেন, 2027 ওয়ানডে বিশ্বকাপ দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত হবে। সেখানে শর্ট পিচ বোলিং খেলার ক্ষেত্রে রোহিত শর্মার অভিজ্ঞতা কাজে লাগবে। ইরফানের কথায়, “রোহিত শর্মার সবচেয়ে বড় গুণ তিনি শর্ট পিচ ডেলিভারি দারুণ খেলতে পারেন। এই ধরনের বল শক্ত হাতে সামলানোর ক্ষমতা রয়েছে তাঁর। রোহিতের টাইমিং দুর্দান্ত। দক্ষিণ আফ্রিকায় যেসব পিচে বল বাউন্স করে এবং সুইং বেশি যেইসব পিচে বল বাউন্ডারির বাইরে পাঠানোর জন্য রোহিত শর্মা দুর্দান্ত বিকল্প।”

এদিন বিরাট প্রসঙ্গেও কথা বলেন ইরফান। নিজের বক্তব্য রাখতে গিয়ে একেবারে আত্মবিশ্বাসী কন্ঠে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার বলেছিলেন, ভারত যদি পরবর্তী ওয়ানডে বিশ্বকাপ জিততে চায় তবে রোহিত শর্মা এবং বিরাট কোহলিকে দলে নিতেই হবে। বিরাট প্রসঙ্গে ইরফানের বক্তব্য, “মিডিল অর্ডারে বিরাট কোহলির অগাধ অভিজ্ঞতা রয়েছে। তাঁর চেয়ে ভাল ওয়ানডেতে আর কেউ নেই। তিন নম্বরে বিরাটের ব্যাটিং রেকর্ডই এর সবচেয়ে বড় প্রমাণ।”

অবশ্যই পড়ুন: হবেন কোটিপতি! ‘ভারতীয়’ ইঞ্জিনিয়ারদের ভাগ্য বদলে দিতে পারে মাস্কের SpaceX

পাঠানের সংযোজন ছিল, ভারত যদি তাড়াতাড়ি উইকেট হারিয়ে ফেলে সেক্ষেত্রে বিরাট কোহলি ব্যাট হাতে দায়িত্ব নিতে পারেন। তিনি লম্বা ইনিংস খেলতে ভালবাসেন। লক্ষ্য তাড়া করার ক্ষেত্রে তিনি বিশ্বসেরা। আসন্ন ওয়ানডে বিশ্বকাপে ভারতকে সফল হতে হলে বিরাট কোহলি এবং রোহিত শর্মাকে রাখতেই হবে বলে মনে করছেন ইরফান।

Leave a Comment