বিক্রম ব্যানার্জী, কলকাতা: 28টা বছর পেরিয়ে ফিফা ফুটবল বিশ্বকাপের (FIFA World Cup) মূল পর্বে খেলার সুযোগ পেয়েছে স্কটল্যান্ড। আর সুযোগ পেতেই নিজেদের উদ্বোধনী ম্যাচে জয় হাসিল করল স্টিভ ক্লার্কের দল। 36 বছর পর ফুটবল বিশ্বকাপে স্কটল্যান্ডের এই জয়টা হয়েছে হাইতির বিরুদ্ধে। প্রতিপক্ষকে 1-0 ব্যবধানে হারিয়ে ক্ষমতা দেখিয়েছে তারা। তাতে বুকে বল পেয়েছেন স্কটল্যান্ডের ভক্তকুল। সবচেয়ে বড় কথা, গ্রুপ সির পয়েন্ট টেবিলে ব্রাজিলকেও হারিয়ে দিয়েছে স্কটল্যান্ড। তালিকার শীর্ষস্থান দখল করেছে দলটি।
অবশেষে স্কটল্যান্ডের ঝুলিতে এল সাফল্য
আজকের ম্যাচে মাঠে বেশ দখল ছিল হাইতির। খেলার একটা পর্বে মনে হয়েছিল হয়তো গোল করে নিজেদের জয় সুনিশ্চিত করবে স্কটল্যান্ডের প্রতিপক্ষ। তবে শেষ পর্যন্ত ভাগ্য ফিরল স্কটিশদের। জন ম্যাকগিনের পায়ের জাদুতে 36 বছর পর ফুটবল বিশ্বকাপে সাফল্য পেল স্কটল্যান্ড বাহিনী।
বলাই বাহুল্য, শেষবারের মতো 1998 সালের ফুটবল বিশ্বকাপে গ্রুপ পর্বে একটি ম্যাচও জিততে পারেনি স্কটল্যান্ড। এর আগে যদিও চার ম্যাচ জিতেছিল তারা। এবার সেই দলই হাইতিকে মাঠ ছাড়া করেছে। যদিও আজকের ম্যাচে সমানে সমানে লড়াই করেছে দুই দলই। মাঝ মাঠে দখল তুলনায় অনেকটাই বেশি ছিল হাইতির। এমনকি আক্রমণের দিক থেকেও এগিয়েছিল লাতিন আমেরিকার এই দ্বীপ রাষ্ট্র। তবে স্ট্রাইকারদের ব্যর্থতার কারণে ডুবতে হল তাদের।
অবশ্যই পড়ুন: কালিম্পংয়ে ২৬, দার্জিলিংয়ে ১৭, উত্তরবঙ্গে একগুচ্ছ রাস্তা তৈরির অনুমোদন সরকারের
হিসেব করে দেখতে গেলে স্কটল্যান্ড এবং হাইতি দুই দলই ফুটবল বিশ্বকাপে ভাগ্য বদলানোর অপেক্ষায়। সেটা করতে হলে নিজেদের আরও উন্নত করতে হবে তাদের। খেলতে হবে আরও ঝকঝকে ফুটবল। পাসিং থেকে শুরু করে অফ দ্য মুভমেন্টে অনেকটাই বদল দরকার এই দুই দলের। তাছাড়াও স্ট্রাইকারদের থাকতে হবে চনমনে। পরবর্তী ম্যাচগুলিতে এই সবদিক খেয়াল রাখতে পারলে সাফল্য ধরা দেবে তা বলার অপেক্ষা রাখে না।