=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

পশ্চিমবঙ্গ দিবসে ৫০০ নৌকায় হতে চলেছে যোগাভ্যাস, তৈরি হবে বিশ্বরেকর্ড

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারতীয় জনতা পার্টির সরকার ক্ষমতায় আসতেই বদলেছে পশ্চিমবঙ্গ দিবসের তারিখ। সম্প্রতি নবান্নের তরফে স্পষ্ট করে জানানো হয়েছে, 20 জুন দিনটিতে এবার থেকে পালিত হবে পশ্চিমবঙ্গ দিবস। আর ঠিক সেই দিনেই নতুন রেকর্ড গড়তে চলেছে কলকাতার গঙ্গা (West Bengal Day Mega Carnival)! এদিন সকালে গঙ্গাবক্ষে অন্তত 500 নৌকায় হবে যোগাভ্যাসের মেগা কার্নিভাল। আর সেটাই এবার গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম লেখাতে চলেছে। বলাই বাহুল্য, এর পরের দিন অর্থাৎ 21 জুন বিশ্ব যোগদিবস উদযাপিত হবে রেড রোডে। সেখানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

অন্যান্য ঘাটেও হবে মেগা কার্নিভাল

নবান্ন সূত্রে খবর, গঙ্গাবক্ষে যোগ দিবসের আগের দিন যোগাভ্যাসের পাশাপাশি প্রিন্সেপ ঘাট, মিলিনিয়াম পার্ক, বেলুড়, দক্ষিণেশ্বর এমনকি বাবুঘাটেও হবে যোগ কার্নিভাল। শোনা যাচ্ছে, এই দিন বিকেলে বিভিন্ন ঘাটে অর্থাৎ গঙ্গা সংলগ্ন জায়গাগুলিতে ড্রোন শো এবং সাংস্কৃতিক অনুষ্ঠান হতে পারে। এছাড়াও এদিন হাওড়া ব্রিজ থেকে বিদ্যাসাগর সেতু বা দ্বিতীয় হুগলী সেতু পর্যন্ত অন্তত 42টি বাড়িকে নতুন করে আলোয় সাজিয়ে তোলা হবে।

ওদিকে গঙ্গার বুকে 500টি নৌকায় যোগাভ্যাসের যে মেগা কার্নিভাল হতে চলেছে তা এবার হার মানাবে বারাণসী, ঋষিকেশ এমনকি হরিদ্বারকেও। আসলে আধ্যাত্মিকতা, যোগ প্রাণায়াম এবং ধ্যানে চিরকালই এগিয়ে পশ্চিমবঙ্গ। বরাবরই এইসব ক্ষেত্রে বিশ্বকে পথ দেখিয়েছে বাংলা। যদিও অনেকেই মনে করেন, একটা দীর্ঘ সময় যোগাভ্যাস থেকে শুরু করে অন্যান্য ক্ষেত্রে নিজের গৌরব হারিয়ে ফেলেছিল পশ্চিমবঙ্গ। এবার সেটাই নাকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত ধরে ফিরে পেতে চলেছে বাংলা!

অবশ্যই পড়ুন: স্মার্ট মিটার লাগানোর আগে এটি অবশ্যই করতে হবে, ১ অগাস্ট থেকে কার্যকর হবে নিয়ম

প্রসঙ্গত, আগে গঙ্গার বুকে নানান ধরনের অনুষ্ঠান বা যোগাভ্যাস হলেও এ বছর বৃহৎ আকারে মেগা কার্নিভাল আয়োজন করতে চাইছে পশ্চিমবঙ্গ সরকার। শোনা যাচ্ছে, এদিন গোটা শহরজুড়ে যোগাভ্যাস উপলক্ষ্যে হওয়া নানান অনুষ্ঠান বিশেষ করে গঙ্গা সংলগ্ন অঞ্চলে এবং গঙ্গা বক্ষে হওয়া কর্মসূচি দেখতে উপস্থিত থাকবেন গিনেস ওয়ার্ল্ড রেকর্ড কর্তৃপক্ষ। সময়ের সাথে সাথে শহরে গঙ্গাবক্ষে 500 নৌকায় চেপে যোগাভ্যাস অনুষ্ঠিত হয়ে গেলেই বিশ্ব রেকর্ডে নাম লেখাবে বাংলা।

Leave a Comment