=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

প্রশ্নপত্র যাবে লাইনের নিচ থেকে! রেলের পরীক্ষার ফাঁস রুখতে অভিনব ব্যবস্থা

বিক্রম ব্যানার্জী, কলকাতা: সম্প্রতি ফাঁস হয়েছে অল ইন্ডিয়া নিট (National Eligibility cum Entrance Test) পরীক্ষার প্রশ্নপত্র। তাতে নতুন করে বিতর্কে জড়িয়েছে ভারতের শিক্ষা ব্যবস্থা। ঠিক সেই পর্বে, এবার অতীত থেকে শিক্ষা নিয়ে নিজস্ব পরীক্ষাগুলিকে সম্পূর্ণ স্বচ্ছ এবং নিরাপদ করতে চাইছে ভারতীয় রেল (Indian Railways)। রেলের পরীক্ষায় প্রশ্নপত্র যাতে ফাঁস না হয় সেজন্য এবার বিরাট সিদ্ধান্ত নিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। জানা যাচ্ছে, এবার থেকে রেলের পরীক্ষায় প্রশ্নপত্র গুগল ক্লাউড বা কোনও বেসরকারি সংস্থার সার্ভারে আপলোড করা হবে না। মূলত হ্যাকিং বা প্রশ্নপত্র লিক হওয়া আটকাতে নিজেদের অভ্যন্তরীণ ইন্টারনেট ব্যবস্থা রেলনেট ব্যবহার করবে ভারতীয় রেলওয়ে। শুধু তাই নয়, এও শোনা যাচ্ছে রেলের পরীক্ষার প্রশ্নপত্র যাবে রেল লাইনের নিচ থেকে!

প্রশ্নপত্র রেল লাইনের নিচ থেকে পাঠাবে ভারতীয় রেলওয়ে!

মূলত প্রশ্নপত্র ফাঁস এড়াতে এবার থেকে নিজস্ব ইন্টারনেট ব্যবস্থা রেলনেট ব্যবহার করার পাশাপাশি রেল লাইনের নিচ থেকে অর্থাৎ মাটি তলদেশ দিয়ে যাওয়া নিজস্ব অপটিক্যাল ফাইবার কেবল নেটওয়ার্কের মধ্যে দিয়ে পাঠানো হবে প্রশ্নপত্র! শোনা যাচ্ছে, এবার থেকে ভারতীয় রেলের নিয়োগ পরীক্ষাগুলি কম্পিউটার বেসড টেস্ট মোড থেকে বেরিয়ে ট্যাবলেট বেসড টেস্ট মোডে হতে চলেছে।

রেলমন্ত্রীর পরিকল্পনা অনুযায়ী, ভারতীয় রেলের নিয়োগ পরীক্ষাগুলিতে প্রশ্নপত্র হবে সার্ভারহীন। অর্থাৎ প্রশ্নপত্র পরীক্ষার আগে কোনও অনলাইন সার্ভারে পাওয়া যাবে না। বরং পরীক্ষা শুরু হওয়ার ঠিক পাঁচ মিনিট আগে সাংকেতিক ভাষায় OFC লাইনের মাধ্যমে প্রশ্ন সরাসরি পৌঁছে যাবে পরীক্ষা কেন্দ্রের মাস্টার হাবে। সেখান থেকে ওই প্রশ্নপত্র ভেসে উঠবে পরীক্ষার্থীর ট্যাবলেটের স্ক্রিনে।

অবশ্যই পড়ুন: LPG অতীত! জল দিয়েই হবে সব রান্না, হাইড্রোজেন ওভেন তৈরি করল শিবপুর IIST

রেল বলছে, প্রশ্নপত্র প্রেরণের প্রক্রিয়াটি যেহেতু সাধারণ ইন্টারনেট দুনিয়া থেকে বেরিয়ে রেলের নিজস্ব ইন্টারনেট ব্যবস্থা অর্থাৎ রেললাইনের নিচ থেকে যাওয়া বিভিন্ন অপটিক ফাইবার কেবল নেটওয়ার্কের মাধ্যমে পরীক্ষার্থীদের কাছে পাঠানো হবে ফলে এই প্রশ্নপত্র ফাঁস হওয়া একপ্রকার অসম্ভব। প্রশ্নপত্র নিয়ে বিশেষ পদক্ষেপের পাশাপাশি পরীক্ষা কেন্দ্রগুলিতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা দেওয়ারও প্রতিশ্রুতি দিচ্ছে রেল।

Leave a Comment