বিক্রম ব্যানার্জী, কলকাতা: ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo) আর লিওনেল মেসি (Lionel Messi)। আন্তর্জাতিক ফুটবলে এই দুই মহাতারকারই ভক্তের সংখ্যা সবচেয়ে বেশি। কিন্তু এই দুই ফুটবলের পরিবারের সদস্যরা কাদের ভক্ত তা নিয়ে কৌতূহল রয়েছে অনেকেরই। কমবেশি প্রত্যেকই জানেন, লিওনেল মেসির তিন সন্তান বাবার বড় ভক্ত। তবে পর্তুগিজ ফুটবলার রোনাল্ডোর কন্যা খানিকটা বিপরীত। সে নাকি মেসি বলতে পাগল! আর্জেন্টাইন মহাতারকাকে পছন্দ করেন CR7 কন্যা!
আর্জেন্টিনার জার্সি পরল রোনাল্ডো কন্যা
এবছরই শেষবারের মতো ফুটবল বিশ্বকাপে নামতে চলেছেন লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ফলে বিশ্বকাপ চলাকালীন চর্চায় রয়েছেন তাঁরা। এরই মাঝে রোনাল্ডোর মেয়েকে দেখা গেল আর্জেন্টিনার জার্সিতে। সম্প্রতি রোনাল্ডোর বান্ধবী জর্জিনা রদ্রিগেজ় নিজেদের কন্যা সন্তানের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছেন। সেখানে দেখা যাচ্ছে, রোনাল্ডোদের কন্যা একটি ট্রাইসাইকেল চালিয়ে ঘুরছে। গায়ে রয়েছে আর্জেন্টিনার জার্সি। আর সেই ভিডিও দেখার পরই মেসি ভক্তদের অনেকেরই দাবি, লিওনেল মেসির বড় ভক্ত রোনাল্ডোর কন্যা। তাঁকে পছন্দ করে বলেই খুদের গায়ে আর্জেন্টিনার জার্সি।
এদিকে রোনাল্ডোর ভক্তরা আবার বলছেন, তাঁদের ভগবানের মেয়ের এখনও পছন্দের ফুটবলার বেছে নেওয়ার মতো পর্যাপ্ত বয়স হয়নি। সে কিছুই বোঝে না। হয়তো জর্জিয়া নিজেই তাঁকে ওই জার্সি পরিয়েছেন। এর মধ্যে দিয়ে আসলে প্রতিদ্বন্দ্বী হলেও অন্য দলকে সম্মান করতে শিখিয়েছেন রোনাল্ডোর বান্ধবী। বোঝাতে চেয়েছেন, ফুটবলে সবাই এক। যে দেশেরই হোক না কেন, খেলাটা উপভোগ করা উচিত প্রত্যেকের।
অবশ্যই পড়ুন: শেয়ার বাজার থেকে অল্প সময়ে মোটা টাকা আয় করতে চান তো? রইল ২ সেরা স্টক
উল্লেখ্য, গতবছর চ্যাম্পিয়ন হয়েছিলেন লিওনেল মেসি। বিশ্বকাপ ঘরে তুলেছিল আর্জেন্টিনা। তবে এবছর রোনাল্ডো এবং মেসি উভয়েরই ষষ্ঠ বিশ্বকাপ। আর এবারের বিশ্বকাপ শেষ হলেই নিজেদের বুট জোড়া তুলে রাখবেন দুই মহাতারকা। অনেকেই মনে করছেন, এবছর নিজেদের শেষ বিশ্বকাপে জাতীয় দলকে সফল করার সর্বোচ্চ চেষ্টা করবেন দুজনেই। এখন দেখার, কার পরিশ্রমে আসে সাফল্য।