সৌভিক মুখার্জী, কলকাতা: রাজ্যের বেকার যুবক-যুবতীদের জন্য খুব শীঘ্রই চালু হচ্ছে যুবশক্তি প্রকল্প (Yuva Shakti Scheme), যেখানে প্রতিমাসে দেওয়া হবে কড়কড়ে ৩০০০ টাকা। নির্বাচনের আগেই প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি। আর সেই প্রতিশ্রুতি এখন রক্ষা করার পালা। কিন্তু শুধু যে বেকার থাকলেই ৩০০০ টাকা পাওয়া যাবে এমনটা নয়, বরং যুবশক্তি পেতে গেলে অবশ্যই আবেদনকারীকে কিছু যোগ্যতা পূরণ করতে হবে। না হলেই হাতছাড়া হতে পারে ভাতা। বিস্তারিত জানুন এই প্রতিবেদনে।
যুবশক্তি প্রকল্পে কী কী সুবিধা মিলবে?
বিজেপি যেমনটা প্রতিশ্রুতি দিয়েছিল, এই প্রকল্পের আওতায় উপভোক্তা যতদিন না পর্যন্ত চাকরি পাচ্ছে ততদিন ৩০০০ টাকা করে ভাতা পাবে। যেখানে আগের সরকার যুবসাথী প্রকল্পে ১৫০০ টাকা করে ভাতা দিত। পাশাপাশি প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য এককালীন ১৫,০০০ টাকা আর্থিক সহায়তা করা হবে বলে জানানো হয়েছিল।
এই যোগ্যতা ছাড়া মিলবে না যুবশক্তির ৩০০০ টাকা
যুবশক্তি প্রকল্পের ৩০০০ টাকা পাওয়ার জন্য অবশ্যই আবেদনকারীকে কিছু নির্দিষ্ট যোগ্যতা পূরণ করতে হবে। সেগুলি হল—
- প্রথমত, আবেদনকারীকে তো অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
- দ্বিতীয়ত, আবেদনকারীকে অবশ্যই বেকার হতে হবে। বর্তমানে কোনও কর্মসংস্থানের সঙ্গে যুক্ত থাকা যাবে না।
- তৃতীয়ত, আবেদনকারীর বয়স সীমা হতে হবে ২১ থেকে ৪০ বছরের মধ্যে।
- এছাড়া সবথেকে বড় ব্যাপার, আবেদনকারীকে ন্যূনতম মাধ্যমিক পাশ করতে হবে। না হলে এই প্রকল্পের সুবিধা পাওয়া যাবে না।
যদিও এখনও পর্যন্ত এই প্রকল্পে আবেদন শুরু হয়নি। তাই অনলাইন বা অফলাইন কীভাবে আবেদন করা যাবে এখনই বলা সম্ভব হচ্ছে না। কিন্তু আবেদন করার পর অবশ্যই সেই তথ্য পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করা হবে। যদি যোগ্য বলে মনে করা হয়, তাহলেই ৩০০০ টাকা সরাসরি আবেদনকারীর ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে। তবে অবশ্যই অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিংক রাখতে হবে। না হলে মিলবে না এই প্রকল্পের ভাতা।
আরও পড়ুন: ফ্রি বিদ্যুৎ থেকে ৭৮ হাজার টাকার সুবিধা, পিএম সূর্যঘর প্রকল্পে কীভাবে করবেন আবেদন?
কী কী ডকুমেন্ট দরকার?
যুবশক্তি প্রকল্পে আবেদন করার জন্য অবশ্যই আবেদনকারীর কিছু ডকুমেন্ট সঙ্গে রাখতে হবে। তার মধ্যে উল্লেখযোগ্য হল—
- মাধ্যমিক পরীক্ষার এডমিট এবং মার্কশিট,
- জন্মের প্রমাণপত্র হিসেবে বার্থ সার্টিফিকেট,
- পরিচয়ের প্রমাণপত্র হিসেবে আধার কার্ড কিংবা ভোটার আইডি কার্ড,
- পাসপোর্ট সাইজের রঙিন ছবি।