সহেলি মিত্র, কলকাতাঃ যে হারে গরম পড়েছে সেখানে সমতলে থাকা দায় হয়ে পড়েছে। ফলে সকলেই কমবেশি ছুটছেন পাহাড়ে। আপনিও কি এই গরম থেকে বাঁচতে সড়কপথে পাহাড়ে ঘুরতে যাওয়ার প্ল্যান করছেন? তাহলে আপনার জন্য রইল জরুরি খবর। এবার উত্তরবঙ্গগামী গুরুত্বপূর্ণ রাস্তা বন্ধ থাকতে চলেছে। কলকাতা-উত্তরবঙ্গ সংযোগকারী ১২ নম্বর জাতীয় সড়ক (National Highway 12 )বন্ধ থাকবে টানা দু’দিন বলে খবর। এর ফলে ব্যাপক যানজটের আশঙ্কা করা হচ্ছে।
বন্ধ থাকবে উত্তরবঙ্গগামী ১২ নম্বর জাতীয় সড়ক
স্বাভাবিকভাবেই এখন প্রশ্ন উঠছে, কেন বন্ধ থাকবে উত্তরবঙ্গগামী ১২ নম্বর জাতীয় সড়ক? মুর্শিদাবাদের উপর দিয়ে যাওয়া এই সড়কপথে দীর্ঘ দুই রাত টাকা ৫ ঘণ্টার জন্য যান চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে পুলিশ প্রশাসন। পুলিশের তরফে জানানো হয়েছে, রবিবার থেকে সোমবার অর্থাৎ ১৪-১৫ জুন এবং আজ মঙ্গলবার থেকে বুধবার অর্থাৎ ১৬-১৭ জুন রাত ১১টা থেকে সকাল ৪টে পর্যন্ত যান চলাচল বন্ধ থাকবে।
আরও পড়ুনঃ টাকা জমার রশিদ না থাকলে মিলবে না মাধ্যমিক পরীক্ষার সংশোধিত ফল, জানিয়ে দিল পর্ষদ
কেন বন্ধ থাকবে? পুলিশ সূত্রে খবর, যেহেতু মুর্শিদাবাদের ভরতপুর রেলগেটে রেললাইনের মেরামতির কাজ হবে। ফলে সেই কারণে এই সময়ের মধ্যে ওই গুরুত্বপূর্ণ অংশে বন্ধ রাখা হবে গাড়ি চলাচল। তাই ওই সময়ে ১২ নম্বর জাতীয় সড়ক ব্যবহার করতে নিষেধ করা হয়েছে পুলিশ প্রশাসনের তরফে। জাতীয় সড়ক ১২ (NH 12) পশ্চিমবঙ্গের একটি গুরুত্বপূর্ণ রাস্তা। এটি প্রায় ৪৮০ কিলোমিটার দীর্ঘ, উত্তর দিনাজপুরের ডালখোলা থেকে সমুদ্র তীরবর্তী শহর বাকখালি পর্যন্ত এবং মালদা, বেহারমপুর, কৃষ্ণনগর, বারাসাত, এবং কলকাতা মতো গুরুত্বপূর্ণ শহরগুলোকে যুক্ত করে।
বিকল্প রাস্তা কী?
তবে চিন্তা নেই, কারণ পুলিশের তরফে জন সাধারণের জন্য বিকল্প রাস্তার সন্ধান দিয়েছে পুলিশ। আপনিও যদি নিজের গাড়ি নিয়ে বেরোন তাহলে জানিয়ে রাখি, ফরাক্কা থেকে কলকাতাগামী গাড়ি ভাকুড়ি মোড় থেকে হরিহরপাড়া-আমতলা-বড়ুয়া মোড় দিয়ে আবার জাতীয় সড়কে উঠবে। অন্য দিকে, কৃষ্ণনগর থেকে ফরাক্কাগামী গাড়ি বড়ুয়া মোড় থেকে আমতলা-হরিহরপাড়া-ভাকুড়ি মোড় দিয়ে যাতায়াত করবে। আপনি যদি রাস্তায় বেরিয়ে বিপদে পড়েন তাহলে হেল্পলাইন নম্বর ৮১৪৫৫৮১৯৫৭ অথবা জেলা কন্ট্রোল রুমের নম্বর ০৩৪৮২-২৫০৫১১-এ প্রয়োজনে যোগাযোগ করতে পারেন।