=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

ঝড় বৃষ্টি শুরু দক্ষিণবঙ্গে, বিকেলে ধেয়ে আসছে আরও দুর্যোগ? আবহাওয়ার খবর

সহেলি মিত্র, কলকাতাঃ অবশেষে অপেক্ষার অবসান, ঝেঁপে বৃষ্টি নামল কলকাতা, হাওড়া সহ বেশ কিছু জেলায় (Weather Update)। বাংলায় বর্ষা পাকাপাকিভাবে প্রবেশ করেছে বটে, কিন্তু বৃষ্টি নেই দক্ষিণবঙ্গে। অথচ মাত্র কয়েক ঘণ্টা দূরে থাকা উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হচ্ছে। আজ মঙ্গলবারও যেমন সেখানে রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস। এদিকে দুপুর হতে না হতেই দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুরের কিছু অংশে বৃষ্টি শুরু হয়েছে। বিকেলেও কি আরও বৃষ্টি হবে? চলুন সে সম্পর্কে জেনে নেওয়া যাক।

দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টি শুরু

বিভিন্ন হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, ভারতের অধিকাংশ অংশেই দেখা যাচ্ছে পরিষ্কার আকাশ ও মেঘের ব্যাপক অনুপস্থিতি। এমন দৃশ্য বর্ষার সময় সত্যিই অস্বাভাবিক এবং কিছুটা উদ্বেগজনকও। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, তাহলে এ কেমন বর্ষা? দেশের বহু অঞ্চলে ভ্যাপসা ও অস্বস্তিকর গরমের আশঙ্কা ক্রমেই বাড়ছে। তবে বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও ঝড়-বৃষ্টির সম্ভাবনা থাকছে। যদিও এখনও অবধি দক্ষিণবঙ্গ সহ বেশ কিছু জায়গায় বর্ষার স্বাভাবিক সক্রিয় চেহারা এখনো অনেকটাই অনুপস্থিত। আগামী দিনে কি পরিস্থিতি ঠিক হবে? তা এখনই জোর দিয়ে বলতে পারছেন না হাওয়া অফিসের বিজ্ঞানীরা। আজ দুপুরে বৃষ্টি হলেও স্বস্তি নেই, ভ্যাপসা গরম যেন আরও জাঁকিয়ে বসেছে। তবে বিকেল থেকে আবহাওয়ার আরও কিছুটা বদল ঘটলেও ঘটতে পারে বল খবর।

আরও পড়ুনঃ শিয়ালদা ডিভিশনে চলবে বিশেষ ট্রেন, ঘোষণা পূর্ব রেলের

বিকেলে দিকে পশ্চিম বর্ধমান, বীরভূম এবং পুরুলিয়ার কিছু অংশে বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড়ের দাপট দেখা যেতে পারে। এছাড়া বৃষ্টি পেতে পারে নদিয়া এবং মুর্শিদাবাদও। তবে সব জেলা স্বস্তি পাবে না। মূলত সুপার এল নিনো এর জন্যে এ বছরে বর্ষায় জ্বালাময় গরমের সম্ভাবনা রয়েছে। খারাপ খবর হল, চলতি বছর বৃষ্টিপাত তুলনামূলক কিছুটা কম হতে পারে।

কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া?

বিকেলের দিকে আরও তুমুল বৃষ্টির জন্য বিশেষ সতর্কতা জারি করা হয়েছে উত্তরবঙ্গে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায়। বাদবাকি জেলাগুলিতেও রয়েছে ঝড় বৃষ্টির সম্ভাবনা। আগামীকাল অর্থাৎ বুধবার থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে জলপাইগুড়ি জেলায়। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহার জেলায়। এছাড়া বৃষ্টিপাত চলবে মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায়।

Leave a Comment