কাল সকালেই বিশ্বকাপে প্রথম ম্যাচ আর্জেন্টিনার, ফ্রিতে কোথায় দেখবেন মেসিদের খেলা?

বিক্রম ব্যানার্জী, কলকাতা: জোর কদমে চলছে ফুটবল বিশ্বকাপ (FIFA World Cup)। রাত পোহালেই এবছর নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামবে আর্জেন্টিনা (Argentina Match Free Live Streaming)। প্রতিপক্ষ হচ্ছে আলজেরিয়া। সেই ম্যাচ দেখার জন্য একেবারে হাপিত্যেশ করে বসে রয়েছেন আর্জেন্টিনার ভক্তরা। বিশেষ করে এই ম্যাচে মেসিকে দেখতে মুখিয়ে রয়েছেন ভারতীয় ফুটবলপ্রেমী মানুষজন। কিন্তু কোথায় সম্পূর্ণ বিনামূল্যে দেখতে পারবেন আর্জেন্টিনার বিশ্বকাপের প্রথম ম্যাচ? রইল সেই তথ্য।

কখন শুরু হবে আর্জেন্টিনার ম্যাচ?

ফিফা ফুটবল বিশ্বকাপের নির্ধারিত সূচি অনুযায়ী, এবারের বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ খেলতে আগামীকাল অর্থাৎ বুধবার ভারতীয় সময় ভোট সাড়ে ছটায় মাঠে নামবে আর্জেন্টিনা দল। ম্যাচ গড়াবে আমেরিকার ক্যানসাস সিটিতে। কিন্তু এই ম্যাচ আগামীকাল ভোর বেলায় কীভাবে সম্পূর্ণ বিনামূল্যে দেখবেন সেটাই বুঝে উঠতে পারছেন না দেশবাসী। এই সমস্যার সমাধান খুঁজে দিয়েছে Jio।

কোথায় বিনামূল্যে আর্জেন্টিনার ম্যাচ দেখবেন?

এ বছর ভারতে বিশ্বকাপ দেখানো নিয়ে দীর্ঘ টালবাহানার পর শেষমেশ ফিফার সাথে চুক্তি করে জি এন্টারটেইনমেন্ট। বর্তমানে তাঁরাই নির্দিষ্ট সাবস্ক্রিপশনের বিনিময়ে বিশ্বকাপের ম্যাচগুলি দেখাচ্ছে। তবে জি এর সাবস্ক্রিপশনের খরচ নিয়ে একেবারেই সন্তুষ্ট নন ভারতীয় ফুটবলপ্রেমীরা। অনেকেরই দাবি, ফুটবল বিশ্বকাপ দেখানোর নামে হিসেবে অনেক বেশি টাকা তুলছে জি। ঠিক এই সমস্যার সমাধান করতেই ময়দানে নেমেছে মুকেশ আম্বানির Jio। বলাই বাহুল্য, এবছর বিশ্বকাপের আগে আগে জি গোষ্ঠীর সাথে একটি বিশেষ চুক্তি হয়েছিল Jio-র। সেই মতোই এবার জিও এয়ার ফাইবার বা শুধু জিও ফাইবারের সাবস্ক্রিপশন থাকলে বিনামূল্যে দেখতে পারবেন ফুটবল বিশ্বকাপ। হ্যাঁ, সম্পূর্ণ বিনামূল্যে আগামীকালের আর্জেন্টিনা বনাম আলজেরিয়া ম্যাচের পাশাপাশি বিশ্বকাপের সমস্ত ম্যাচ দেখতে হলে ভিজিট করতে হবে Jio Tv অ্যাপে।

অবশ্যই পড়ুন: খুলবে সমস্ত চা বাগান, উন্নয়ন কাকে বলে এবার দেখবে পাহাড়! ঘোষণা মুখ্যমন্ত্রীর

পরবর্তী ধাপে ওই অ্যাপে নিজের রেজিস্টার্ড মোবাইল নম্বর দিয়ে লগইন করতে হবে আপনাকে। এই প্রক্রিয়া শেষ হলেই টিভিতে খুলে যাবে Jio Tv অ্যাপ। সেখান থেকেই Unite8 Sports 1, Unite8 Sports 1 HD সহ বেশ কিছু চ্যানেল পেয়ে যাবেন আপনি। আর এই চ্যানেলগুলিতেই সম্প্রসারিত হবে ফিফা বিশ্বকাপের ম্যাচ। দেখা যাবে আর্জেন্টিনা বনাম আলজেরিয়ার ম্যাচও। তবে এর মধ্যে থেকে আপনি Unite8 Sports চ্যানেলটি বেছে নিয়ে আর্জেন্টিনার দুর্ধর্ষ ম্যাচ দেখতে পারেন। তাও আবার নিখরচায়।

Leave a Comment