সহেলি মিত্র, কলকাতাঃ সময় যত এগোচ্ছে ততই তীব্র হচ্ছে টিআরপি লড়াই। কে কাকে টেক্কা দিয়ে এগিয়ে যাবে, কীভাবে দর্শক টেনে আনা যায়, তা নিয়ে কাঁটাছেড়া বিশ্লেষণ তো চলছেই। সিরিয়ালগুলিতে আসছে নিত্য নতুন চমক। এবারেও যার ব্যতিক্রম ঘটল না। বাংলা সিরিয়ালগুলিতে যে মেগা রদবদল ঘটেছে, তার প্রভাব পড়ল টিআরপিতে। হ্যাঁ ঠিকই ধরেছেন, অবশেষে সকল প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজ বৃহস্পতিবার সামনে এল টিআরপি তালিকা (TRP List)। জানা গেল কে প্রথম হল আর কে পিছিয়ে গেল। আপনিও কি জানতে আগ্রহী? তাহলে চোখ রাখুন লেখাটির ওপর।
চলতি সপ্তাহে বেঙ্গল টপার হল কোন মেগা?
প্রতি সপ্তাহে এই বৃহস্পতিবার দিনটির জন্য সিরিয়ালপ্রেমীরা অপেক্ষা করে থাকেন। কারণ এদিনই জানা যায় মেগা ধারাবাহিকগুলির ফলাফল কেমন হল সে সম্পর্কে। কিছু সপ্তাহ আগে টিআরপি চার্টে ধস নেমেছিল, কিন্তু এখন একটু একটু করে পরিস্থিতি ঠিক হচ্ছে তা বলাই বাহুল্য। যাইহোক, আর অপেক্ষা না করিয়ে জানিয়ে রাখি, চলতি সপ্তাহে আবারও একবার বেঙ্গল টপারের তকমা পেল জি বাংলার পরশুরাম আজকের নায়ক মেগা। চলতি সপ্তাহে রেটিংস প্পেয়েছে ৫.৫। দ্বিতীয় হয়েছে পরিণীতা।
আরও পড়ুনঃ ১৫ লক্ষ টাকা প্রতারণা থেকে হুমকি, বালুরঘাট আদালতে খারিজ সোহম চক্রবর্তীর জামিন
এদিকে জি বাংলার জোয়ার ভাঁটা সিরিয়াল নিয়ে অনেকে অনেক কথা বলেছেন। একজন সামাজিক মাধ্যমে লিখেছেন, ‘জোয়ার ভাটা যদি আটটায় অথবা সাড়ে আটটায় আধা ঘন্টার জন্য নির্ধারিত স্লটে থাকতো তাহলে অগনিতবার টপার হতো এটা সিওর। বারবার সময় চেঞ্জ এবং ৪৫ মিনিটের নাটক করার পরেও টপার হচ্ছে এখনো, সত্যি দম আছে সিরিয়াল।’
এক নজরে সেরা ১০ সিরিয়ালের তালিকা
প্রথম- জোয়ার ভাঁটা 5.5
দ্বিতীয়- পরিণীতা 5.3
তৃতীয়- পরশুরাম + প্রোফেসর বিদ্যা ব্যানার্জি , তারে ধরি ধরি মনে করি 5.2
চতুর্থ- অন্নপূর্ণার লক্ষ্মীরা 4.8
পঞ্চম প্রোফেসর বিদ্যা ব্যানার্জি + গঙ্গা 4.6