সৌভিক মুখার্জী, কলকাতা: স্মার্টফোনের বাজারে দীর্ঘ ব্যাটারি ব্যাকআপের চাহিদা দিনের পর দিন বাড়ছে। আর সেই চাহিদাকে মাথায় রেখে এবার নতুন একটি স্মার্টফোন আনতে চলেছে ভিভো। সংস্থার আসন্ন Vivo Y500 4G মডেল প্রযুক্তি মহলে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। কারণ, এই ফোনে থাকতে পারে একটি বিশাল 8100mAh এর ব্যাটারি, এবং 1.5K AMOLED ডিসপ্লে, যেটি এই দামের মধ্যে সচরাচর দেখা যায় না। বিস্তারিত জানুন ফোনটি সম্পর্কে।
ব্যাটারি হতে পারে সবথেকে বড় আকর্ষণ
Vivo Y500 4G ফোনটির প্রধান আকর্ষণ হবে নিঃসন্দেহে এর ব্যাটারি। কারণ, ফোনটিতে 8100mAh ক্ষমতার একটি BlueVolt ব্যাটারি দেওয়া হতে পারে। যেটি একবার চার্জ দিলেই অনায়াসে দু’দিন ব্যবহার করা যাবে। বর্তমানে 5000mAh থেকে 6000mAh ব্যাটারির বেশিরভাগ স্মার্টফোন দেখা গেলেও 8100mAh ব্যাটারির এই ফোনটি একেবারে আলাদা পরিচিতি নিয়ে আসতে পারে। যারা দীর্ঘ সময় ভিডিও দেখেন, গেম খেলেন কিংবা নিয়মিত ভ্রমণ করেন তাদের জন্য এটি হতে পারে দারুণ বিকল্প।
ডিসপ্লেতেও বিরাট চমক
এই ফোনটিতে থাকতে পারে 1.5K AMOLED ডিসপ্লে। এটির রেজোলিউশন সাধারণ Full HD+ ডিসপ্লের থেকে অনেকটাই বেশি উজ্জ্বল এবং ভিজ্যুয়াল অভিজ্ঞতা দিতে পারবে। ফলে সিনেমা দেখা, গেমিং কিংবা সোশ্যাল মিডিয়া ব্যবহারের সময় ব্যবহারকারীরা আরও উন্নত অভিজ্ঞতা পেতে পারে।
প্রসেসর নিয়ে যদি কথা বলি, তাহলে এখনও ভিভো আনুষ্ঠানিকভাবে কিছু ঘোষণা করেনি। কিন্তু বিভিন্ন প্রযুক্তির মহল অনুযায়ী খবর, ফোনটিতে Unisoc T7300 চিপসেট ব্যবহার করা হতে পারে। আর সঙ্গে থাকবে 8GB RAM, Android 16 অপারেটিং সিস্টেম এবং উন্নত মাল্টিটাস্কিং সুবিধা। পাশাপাশি দৈনন্দিন ব্যবহার সোশ্যাল মিডিয়া, ভিডিও স্ট্রিমিং এবং সাধারণ গেমিংয়ের জন্য এই হার্ডওয়ারটি যে যথেষ্ট সক্ষম তা বলার অপেক্ষা রাখে না।
আরও পড়ুন: বাংলার বাড়ি প্রকল্পে নয়ছয়, দুর্নীতি রুখতে আবাস নিয়ে নয়া নির্দেশ মুখ্যমন্ত্রীর
উল্লেখ্য, প্রকাশিত ফিচার্সে দেখা গিয়েছে ফোনটি সাদা রঙের একটি আকর্ষণীয় ভেরিয়েন্টে আসতে পারে। ফোনের পিছনে সাজানো ক্যামেরা মডেল থাকবে, যেটি বর্তমানে জনপ্রিয় স্মার্টফোন ডিজাইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। তবে দাম সম্পর্কে এখনও পর্যন্ত কিছু আনুষ্ঠানিক ঘোষণা করেনি। অনুমান করা হচ্ছে, খুব শীঘ্রই ফোনটি লঞ্চ করা হতে পারে।