সৌভিক মুখার্জী, কলকাতা: জি৭ সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। রয়েছেন অন্যান্য দেশের রাষ্ট্রপ্রধানরাও। তবে সেই ফাঁকে ভারত এবং আমেরিকার দ্বীপাক্ষিক বৈঠকে প্রধানমন্ত্রী মোদীর প্রশংসায় পঞ্চমুখ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। ফ্রান্সের এভিয়ানে অনুষ্ঠিত বৈঠকে ট্রাম্প মোদীকে একজন ‘কঠিন আলোচক’, এমনকি ‘শক্তিশালী নেতা’ হিসেবে উল্লেখ করেন। তবে সবথেকে বড় ব্যাপার, মোদীকে সরাসরি তিনি ‘কিলার’ বলেও কটাক্ষ করেন। আচ্ছা, এই কিলার মানে কি খুনি বোঝাতে চাইছেন ডোনাল্ড ট্রাম্প? অনেকের দাবি তাই। আলোচনা করব এই প্রতিবেদনে।
‘মোদীর মতো মানুষ খুবই কম…’
দুই রাষ্ট্রনেতার বৈঠকের সময় ট্রাম্প স্পষ্ট দাবি করেন যে, প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে তাঁর দীর্ঘদিনের সম্পর্ক। ভারত এবং আমেরিকার সম্পর্ক বর্তমানে আরও শক্তিশালী হচ্ছে। তিনি দাবি করেন, যতদিন আমি প্রেসিডেন্ট রয়েছি, তততিন একজন ভালো বন্ধু পাবে ভারত। পাশাপাশি তিনি আরও জানান, আমেরিকার ভারতের প্রতি মানুষের যথেষ্ট সম্মান রয়েছে। ট্রাম্প আরও বলেছেন, মোদী ভারতের মানুষের স্বার্থের পাশাপাশি আমেরিকার সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখতে চান।
এমনকি বৈঠকের সময় ভারত মার্কিন সম্পর্কের গুরুত্ব বোঝাতে গিয়ে ট্রাম্প স্পষ্ট দাবি করেন যে, কোনও দেশ যদি ভারতের উপর আক্রমণ করে তাহলে পরিস্থিতি অনুযায়ী আমেরিকা ভারতের পাশে সব সময় থাকবে। কিন্তু তিনি উল্লেখ করেছেন, এই সম্পর্ক আরও দীর্ঘ থাকবে যতক্ষণ না পর্যন্ত প্রধানমন্ত্রী মোদী নেতৃত্বে থাকবেন। পাশাপাশি পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়ে প্রশ্ন করা হলে ট্রাম্প বলেছেন যে, বিশ্ব রাজনীতিতে ভারতের ভূমিকা গুরুত্বপূর্ণ। তাঁর মতে, প্রধানমন্ত্রীর নেতৃত্বে ভারত আন্তর্জাতিক বিষয়গুলিতে বড় ভূমিকা পালন করবে। তিনি জানিয়েছেন, ভারত এবং আমেরিকার মধ্যে বাণিজ্য, বিনিয়োগ আর শিল্পক্ষেত্রে একাধিক গুরুত্বপূর্ণ আলোচনাও চলছে।
Hummm. Trump may come across as politically dumb and socially numb but he has read Modi absolutely right when he called him a “killer”. No doubt, Modi is a killer of his own people – was a designated “terrorist” once. pic.twitter.com/uUdLWkL9Lp
— aamir ghauri (@aamirghauri) June 17, 2026
মোদীকে ‘কিলার’ মানে কি ‘খুনি’ বোঝাতে চেয়েছেন ট্রাম্প?
তবে বক্তব্যের মাঝে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ট্রাম্প সরাসরি ‘কিলার’ বলে আখ্যা করেন। কিন্তু আপনারা জানলে অবাক হবেন, মার্কিন প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী মোদীকে ‘কিলার’ বলে কোনও আক্ষরিক অর্থে খুনি বোঝাননি। আমেরিকার তথ্য ভাষায় বা রাজনৈতিক বিশ্লেষণ মতে, এই শব্দটির মাধ্যমে মোদীর কঠোর নেতৃত্ব, আপসহীন মনোভাব কিংবা আন্তর্জাতিক বাণিজ্যে অত্যন্ত দক্ষ আর কঠিন দর কষাকষির সক্ষমতাকে বুঝিয়েছেন তিনি। অনেকেই বলছেন, হয়তো প্রকাশ্যে ভারতের প্রধানমন্ত্রীকে ছোট করেছেন ট্রাম্প। কিন্তু আদতে তা নয়।
আরও পড়ুন: শুরুতেই বেতন ৪৮,৪৮০! ভারতীয় স্টেট ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে চলছে নিয়োগ
ট্রাম্প আরও বলেন যে, মোদীর বাহ্যিক রূপ অত্যন্ত শান্ত, ভদ্র এবং তাঁকে দেখতে দেবদূতের মতোই লাগে। কিন্তু ভেতরে ভেতরে তিনি তাঁর লক্ষ্যের প্রতি অটল, এবং জাতীয় স্বার্থের ক্ষেত্রে কোনও রকম আপস করেন না। ট্রাম্প মোদীকে একজন দক্ষ রাজনীতিবিদ হিসেবেই আখ্যা করেন। এমনকি আন্তর্জাতিক আলোচনা বা বাণিজ্য শক্তিকে তিনি প্রতিপক্ষকে চাপে রাখতে নিজের দেশের সর্বোচ্চ স্বার্থ আদায় করতে বেশ দক্ষ, এমনটাও দাবি ট্রাম্পের। মোদীকে নরম স্বভাবের মনে হলেও প্রয়োজনে কড়া এবং বাস্তবসম্মত সিদ্ধান্ত নিতেও কোনও রকম পিছপা হন না। এই কারণেই তিনি মোদীর নামের পাশে ‘কিলার’ শব্দটি উল্লেখ করেন। আদতে এই ‘কিলার’ মানে খুনি নয়।