ট্রেনের সামনে হঠাৎই এসে পড়েন ‘নন্দী মহারাজ’, লোকো পাইলটের তৎপরতায় বাঁচল প্রাণ

অনন্যা সরকার, কলকাতা: অনেক সময় দেখা যায় চলন্ত ট্রেনের সামনে চলে আসে অবলা জীবেরা। ট্রেনের গতি দ্রুত থাকলে বা ট্রেন থেকে খুব কম দূরত্বের মধ্যে বন্যপশুটি এসে পড়লে দুর্ভাগ্য জনক ভাবে তাদের প্রাণ রক্ষা করা সম্ভব হয় না। কিন্তু সাম্প্রতিক একটি ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ার ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে ট্রেন চালকের (Loco Pilot) তৎপরতায় একটি ষাঁড়ের প্রাণ বাঁচানো গেছে। এই ঘটনায় চালকের উপস্থিত বুদ্ধি ও বিবেচনা বোধকে কুর্নিশ জানিয়েছেন নেট নাগরিকরা। 

অবলা জীবের প্রাণ বাঁচালেন ট্রেন চালক 

ভিডিওটিতে দেখা যাচ্ছে, ট্রেনের ইঞ্জিনের একদম চাকার কাছে শুয়ে রয়েছে ষাঁড়টি। তবে ট্রেনের চালক দক্ষতার সাথে ঠিক সময়ে ট্রেনটি থামিয়ে দেন, যার ফলে রক্ষা পায় ওই অবলা জীবের প্রাণ। তবে তার পায়ের কিছুটা অংশ ট্রেনের একদম সামনের দিকে আটকে পড়েছিল, তাই ট্রেনটিকে অল্প পিছনেও করেন চালক। এর ফলে ষাঁড়টি আটকা পড়া অবস্থা থেকে ছাড়া পায়। এবং উঠে দাঁড়িয়ে রেললাইন থেকে সরে আসে। 

ঘটনাস্থলে ভিড় জমান বহু মানুষ। তারা সবাই আশা করছিলেন যাতে ‘নন্দী মহারাজ’ অক্ষত অবস্থায় ট্রেনের তলা থেকে বেরিয়ে আসতে পারে। ট্রেন চালকের উপস্থিত বুদ্ধি ও দক্ষতার জোরে ষাঁড়টির প্রাণ শুধু বেঁচেছে তাই নয়, একেবারে অক্ষত অবস্থায় প্রাণীটিকে উদ্ধার করা গেছে। এই মর্মস্পর্শী ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে। বহু নেট নাগরিক ধন্যবাদ জানিয়েছেন ওই লোকো পাইলটকে। শুধু মানুষ নয় আমাদের চারপাশের পশুপাখিদের প্রাণরক্ষা করাও যে মনুষ্যধর্ম, তা আবারও প্রমাণিত হলো বলে মন্তব্য করেছেন অনেকেই। 

আরও পড়ুনঃ পশ্চিমবঙ্গ দিবসেই বহরমপুর কোর্ট পর্যন্ত চালু ৩ মেমু লোকাল, দেখুন সময়সূচি

ভারতে চলন্ত ট্রেনের সামনে গরু, ষাঁড়, মহিষ ও হাতির মতো অনেক গবাদি ও বন্যপশু চলে আসার ঘটনা বিরল নয়। এর ফলে বারংবার দুর্ঘটনার খবরও সামনে আসে। কিছু ক্ষেত্রে সঠিক সময়ে ট্রেন থামিয়ে দেওয়ার কারণে প্রাণীগুলি বেঁচে যায়, কিন্তু অনেক ক্ষেত্রে দুর্ঘটনার মৃত্যু হয় বহু পশুর। এই সমস্যা রোধ করতে রেল ট্র্যাকের ধারে ফেন্সিং বা বেড়া বসানো এবং বন্যপ্রাণী রক্ষায় এআই (AI) নির্ভর ক্যামেরা লাগানোর মতো বেশ কিছু ইতিবাচক পদক্ষেপ নিয়েছে ভারতীয় রেল। এর ফলে ট্রেনের সামনে হঠাৎই পশু চলে আসার ঘটনা অনেকটাই কমবে বলে আশা করা হচ্ছে।  

Leave a Comment