=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

শান্তি চুক্তির পরেও ফের হরমুজ প্রণালী বন্ধ করল ইরান, এবার কারণ কী?

বিক্রম ব্যানার্জী, কলকাতা: আমেরিকার সাথে হওয়া শান্তি চুক্তির শর্ত মেনে হরমুজ প্রণালী (Strait of Hormuz) খুলে দিয়েছিল ইরান। তবে ইজরায়েল যুদ্ধবিরতির শর্ত ভেঙে ক্রমাগত লেবাননে বোমা হামলা চালাচ্ছে। ঠিক এমন অভিযোগ তুলেই ফের আন্তর্জাতিক জলসীমা বন্ধ করার সিদ্ধান্ত নিল তেহরান। শনিবার সন্ধ্যায়, ইরানের সংবাদ সংস্থা মেহর ও তাসনিম জানিয়েছিল, ইরানের সর্বোচ্চ যৌথ সামরিক কমান্ড খাতাম আল-আনবিয়া সদর দপ্তর আবারও হরমুজ প্রণালী বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। আর সেই খবর প্রকাশ্যে আসতেই কপালে চিন্তার ভাঁজ অনেকেরই।

ঠিক কোন যুক্তিতে হরমুজ আবার বন্ধ করে দিল ইরান?

ইরানের সর্বোচ্চ যৌথ সামরিক কমান্ড জানিয়েছে, আমেরিকার সাথে শান্তি চুক্তি স্বাক্ষরিত হওয়ার পর থেকে লেবাননে হামলা চালাচ্ছে ইজরায়েল। অন্তত পরপর দুটি হামলা চালিয়েছে আমেরিকার এই বন্ধু দেশ। যে ঘটনায় মৃত্যু হয়েছে অনেকের। সেই সাথে গুরুতর আহত হয়েছেন লেবাননের বাসিন্দারা। ইরানের দাবি, আমেরিকা প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ। ঠিক সে কারণেই আবারও বন্ধ করে দেওয়া হল হরমুজ প্রণালী।

পাল্টা হামলা চালাবে ইরান!

হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার কথা ঘোষণা করার পাশাপাশি ইজরায়েলি হামলার পরিপ্রেক্ষিতে সতর্কবার্তা দিয়েছে ইরান। ইরানের সেনাবাহিনীর তরফে হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে, ইজরায়েল যদি এভাবে হামলা চালাতে থাকে তবে চুপ করে বসে থাকবে না তারাও। হরমুজ প্রণালী বন্ধ করা তাদের প্রথম পদক্ষেপ। হামলা চলতে থাকলে ইরান ইজরায়েলের উপর হামলা চালাতেও পিছুপা হবে না।

অবশ্যই পড়ুন: ৬৮ বছরে ফুটবল বিশ্বকাপে প্রথমবার এমন কিছু ঘটল

প্রসঙ্গত, ইরান এবং আমেরিকার মধ্যে শান্তি চুক্তির হাত ধরে আগের অবস্থায় ফিরেছিল পশ্চিম এশিয়া। তবে ইজরায়েলের হামলার পর ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ায় একপ্রকার বড় ধাক্কা খেতে চলেছে বিশ্বের জ্বালানি বাণিজ্য। তাতে ভারত সহ ক্ষতিগ্রস্ত হবে বহু দেশ।

Leave a Comment