=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

ব্যবসার জন্য ৪০,০০০ কোটির ঋণ, বাংলায় ১ লক্ষ মহিলা স্বনির্ভর গোষ্ঠী গঠনের লক্ষ্য পঞ্চায়েতের

অনন্যা সরকার, কলকাতা: পঞ্চায়েত দফতরের (Department of Panchayat) তরফে গত বছরের মতোই এই অর্থবর্ষেও ১ লক্ষ মহিলা স্বনির্ভর গোষ্ঠী (Women Self-Help Group) গঠনের লক্ষ্যমাত্রা বেঁধে দেওয়া হয়েছে। দফতরের তরফে জেলাগুলিতে নির্দিষ্ট টার্গেটও পাঠানো হয়েছে। এই লক্ষ্যমাত্রা পূরণ করতে পঞ্চায়েত দফতর পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মহিলাদের স্বনির্ভর গোষ্ঠীতে নিয়ে আসার উদ্যোগ নিয়েছে। কারণ রাজ্যের বেশিরভাগ মহিলাই কোনও না কোনও দলে যুক্ত রয়েছেন। আর যারা বাকি রয়েছেন তাদের বাড়ি বাড়ি গিয়ে সমীক্ষা করেন বিভিন্ন জেলার আধিকারিকেরা। সমীক্ষায় দেখা গেছে যে, চা বাগান, আদিবাসী (Tribal Community) সহ বিভিন্ন পিছিয়ে পড়া জনগোষ্ঠীর বহু মহিলাকে এখনও স্বনির্ভর গোষ্ঠীর আয়তায় আনা হয়নি। 

পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মহিলাদের ক্ষমতায়নের লক্ষ্যে পঞ্চায়েত দফতর

ডিপার্টমেন্ট অফ পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট (P&RD) ব্লক প্রশাসনকে নির্দেশ দিয়েছে যে, যেসমস্ত অঞ্চলে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মহিলারা রয়েছেন, সেখানে গিয়ে তাদের স্বনির্ভর গোষ্ঠীতে যুক্ত হওয়ার জন্য আবেদন করতে হবে। যারা ইচ্ছুক শুধুমাত্র তাদেরই দলে অন্তর্ভুক্ত করা যাবে। যেসব স্থানে ১০ জনের দল তৈরি সম্ভব নয়, সেখানে ৫ জনেরও দল বানানো যাবে। 

উল্লেখ্য, বর্তমানে পশ্চিমবঙ্গে ১২.০৬ লক্ষ মহিলা স্বনির্ভর গোষ্ঠী রয়েছে। শোনা যাচ্ছে, গতবছরে যা লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছিল, তার মধ্যে ৮১ হাজার দল গঠন করা সম্ভব হয়েছে। ফলে এবছরও সেই লক্ষ্যের কাছাকাছি যাওয়ার জন্য পরিকল্পনা স্থির করা হচ্ছে। অন্যদিকে, পঞ্চায়েত দফতর ব্যাংক থেকে লোন নিয়ে নিজস্ব ব্যবসা শুরু করার জন্য ৪০ হাজার কোটি টাকার লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছে। ব্যাংকগুলোকে এই টার্গেট পূরণ করার নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ মহিলাদের ৫০% ছাড়, শুরু হল কলকাতা-পুরী এসি বাস, জানুন রুট ও সময়সূচি

পাশাপাশি, স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের ঋণ নিতে আগ্রহী করে তোলার জন্য প্রশাসনকে উদ্যোগ নিতে বলা হয়েছে। ২০২৫-২৬ অর্থবর্ষে ঋণ দেওয়ার লক্ষ্যমাত্রা ছিল ৩৫ হাজার কোটি টাকা। সে বছর মহিলারা মোট ৩৫ হাজার ১০ কোটি টাকা ঋণ নিয়েছিলেন। লক্ষ্যমাত্রা ছাপিয়ে যাওয়ার কারণে, এবছর আরও ৫ হাজার কোটি টাকা টার্গেট বাড়ানো হয়েছে। পঞ্চায়েত দফতর জানানো হয়েছে যে, গত বছর দেশের মধ্যে দ্বিতীয় সর্বাধিক লোন নিয়ে কাজ করেছিলেন পশ্চিমবঙ্গের মহিলারা, এক্ষেত্রে প্রথম স্থানে ছিল অন্ধ্রপ্রদেশ। 

Leave a Comment