মেসির আর্জেন্টিনা নয়, ফুটবল বিশ্বকাপে বৈভবের পছন্দের দল কোনটি জানেন?

বিক্রম ব্যানার্জী, কলকাতা: চলছে ফিফা বিশ্বকাপ (FIFA World Cup)। তাই ফুটবল জ্বরে কাবু গোটা বিশ্ব। রাত জেগে হোক কিংবা সকাল সকাল ঘুম থেকে উঠে, নিজেদের প্রিয় দলের ম্যাচ দেখতে একটুও ভুল হচ্ছে না সমর্থকদের। আমজনতার পাশাপাশি ক্রিকেটাররাও ফুটবল বিশ্বকাপে বিভিন্ন দলকে সমর্থন করছেন। কেউ ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ভক্ত হওয়ার সুবাদে পর্তুগালের সমর্থক। কারও পছন্দ আবার লিওনেল মেসির আর্জেন্টিনাকে। কিন্তু খুদে বৈভব সূর্যবংশীর পছন্দের দল (Vaibhav Sooryavanshi Favourite Football Team) কোনটি? এক সাক্ষাৎকারে নিজেই জানালেন সে কথা।

ফুটবল বিশ্বকাপে বৈভবের পছন্দের দল কোনটি?

সদ্য শ্রীলঙ্কার মাটিতে ত্রিদেশীয় সিরিজ চলাকালীন মাত্র 11 বলে হাফ সেঞ্চুরি করে বিশ্বরেকর্ড গড়েছেন ভারতের বৈভব সূর্যবংশী। 22 গজের ময়দানে এই খেলোয়াড়ের জুড়ি মেলা ভার। সেই বৈভব ফিফা ফুটবল বিশ্বকাপে কোন দলকে সমর্থন করেন সেটা জানতে উদগ্রীব তাঁর ভক্তরা। অনেকেই মনে করতেন বৈভব বোধহয় লিওনেল মেসির আর্জেন্টিনা দলের সমর্থক। তবে খুদে ক্রিকেটার জানালেন অন্য কথা।

রেভস্পোর্টসকে দেওয়া একটি সাক্ষাৎকারে ভারতীয় ক্রিকেটার বৈভব সূর্যবংশী জানিয়েছেন, তিনি ব্রাজিল এবং পর্তুগাল উভয় দলকেই সমর্থন করছেন। এবারের বিশ্বকাপে এই দুই দলের ম্যাচ দেখতে চাইলেও শ্রীলঙ্কায় থাকার কারণে সেটা পারছিলেন না সূর্যবংশী। আসলে খেলা যেহেতু আমেরিকায় হচ্ছে ফলে উপমহাদেশে সময়ের পার্থক্য ছিল অনেক বেশি। তবে আগামী দিনগুলিতে নিজের প্রিয় দুই দলের ম্যাচ দেখার ইচ্ছা প্রকাশ করেছেন বৈভব।

অবশ্যই পড়ুন: ইতিহাস লিখলেন স্পেনের ১৮ বছর বয়সী তারকা, মেসিকে ছাপিয়ে গেলেন লামিন ইয়ামাল

উল্লেখ্য, চলতি ফিফা ফুটবল বিশ্বকাপের প্রথম ম্যাচে মরক্কোর কাছে আটকে গেলেও সম্প্রতি হাইতিকে তিন গোল খাইয়ে জয় তুলেছে ব্রাজিল। ওদিকে রোনাল্ডোর দল পর্তুগাল আবার বিশ্বকাপের প্রথম ম্যাচে ডিয়ার কঙ্গোর মতো দলের সাথে 1-1 ড্র এখন জয় পেতে মরিয়া।

Leave a Comment