অন্নপূর্ণা ভাণ্ডারের ৩০০০ নয়, জুলাইতে মহিলারা পাবেন ৪৫০০ টাকা, ঘোষণা মুখ্যমন্ত্রীর

অনন্যা সরকার, পাঞ্জাব: পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান রাজ্যের মহিলাদের জন্য চালু করেছেন এক অভাবনীয় আর্থিক প্রকল্প (Scheme for Women)। তিনি ঘোষণা করেছেন যে ‘মাবন-ধ্যান সৎকার যোজনা’ (Mukhyamantri Maawan Dheeyan Satkar Yojana)-র অধীনে, আগামী ১ জুলাই থেকে তিন মাসের সৎকার তহবিল একসাথে মহিলাদের অ্যাকাউন্টে জমা করা হবে। এই প্রকল্পে সুবিধাভোগী মহিলাদের অগ্রিম টাকার সাথে এপ্রিল মাস থেকে প্রাপ্য বকেয়া টাকাও সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে জানানো হয়েছে। তফসিলি মহিলাদের জন্য থাকছে বিশেষ সুবিধা।

মাবন-ধ্যান সৎকার যোজনায় তফসিলি মহিলাদের ৪,৫০০ টাকা

পাঞ্জাবের সরকারের এই প্রকল্পের আওতাধীন তফসিলি জাতিভুক্ত মহিলাদের (Scheduled Caste Women) জন্য তিন মাসের আর্থিক সহায়তার সমতুল্য ৪,৫০০ টাকা এবং সাধারণ শ্রেণীর মহিলাদের জন্য ৩,০০০ টাকার প্রথম কিস্তি ১লা জুলাই তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা করা হবে।

রাজ্য সরকারের এই প্রকল্পের অধীনে, সাধারণ শ্রেণীর মহিলারা মাসে ১,০০০ টাকা এবং তফসিলি জাতিভুক্ত মহিলারা ১,৫০০ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। রবিবার চানারথাল কালান গ্রামে একটি “লোক মিলনি” বা নাগরিকদের সাথে আলাপচারিতার অনুষ্ঠানে এই প্রকল্পের আর্থিক সুবিধার কথা ঘোষণা করে জনগণের উদ্দেশে ভাষণ দেন মুখ্যমন্ত্রী। তিনি জানান যে, আগামী ১ জুলাই থেকে প্রকল্পের আওতাধীন মহিলারা তাদের মোবাইল ফোনে নোটিফিকেশন পাবেন, যা তাদের অ্যাকাউন্টে আর্থিক সহায়তা জমা হওয়ার কথা নিশ্চিত করবে। 

আরও পড়ুনঃ শুধু অন্নপূর্ণা ভাণ্ডারই নয়, রান্নাঘর থেকেও আয় হবে মহিলাদের, উদ্যোগ রাজ্য সরকারের

উল্লেখ্য, গত ৮ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে বিধানসভার এক বিশেষ অধিবেশনে “মাবন-ধ্যান সৎকার যোজনা”-এর বিষয়ে ঘোষণা করা হয়েছিল। পাঞ্জাবে ২০২৬-২৭ অর্থবর্ষের রাজ্য বাজেটে এই প্রকল্পের জন্য ৯,৩০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এতে রাজ্যের প্রায় ৯৭% প্রাপ্তবয়স্ক মহিলা উপকৃত হবেন বলে সরকার দাবি করে। এই প্রকল্পটিকে সরকার এবছর ১ এপ্রিল থেকে আনুষ্ঠানিকভাবে চালু করেছে, তাই এপ্রিল, মে এবং জুন মাসের বকেয়া টাকা সুবিধাভোগীদের অ্যাকাউন্টে জমা করা হবে।

Leave a Comment