অনন্যা সরকার, গুরুগ্রাম: যানবাহন তল্লাশির করতে গিয়ে পুলিশ একেবারে হতবাক! দিল্লির সংলগ্ন গুরুগ্রামে ঘটেছে এক চাঞ্চল্যকর ঘটনা। ট্র্যাফিক পুলিশ (Gurugram Traffic Police) রাস্তায় যানবাহন তল্লাশি করার সময় হেলমেট এবং হাই-সিকিউরিটি রেজিস্ট্রেশন প্লেট (HSRP) না থাকায় একটি মোটরসাইকেলকে (Motorcycle) থামায়। পুলিশ আধিকারিক মোটরসাইকেলটির রেকর্ড পরীক্ষা করে দেখতে পান যে, সেটির বিরুদ্ধে ১০৭টি চালান (Traffic Challan) বকেয়া রয়েছে, যার মোট জরিমানার পরিমাণ দাঁড়ায় প্রায় ২,৩৬,০০০ টাকা। এছাড়াও, মোটরসাইকেল চালক কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। পুলিশ মোটরসাইকেলটি বাজেয়াপ্ত করে নিয়ে গিয়েছে।
১০৭টি চালান বকেয়া ছিল ওই মোটরসাইকেলটির
ট্রাফিক নিয়ম লঙ্ঘনকারী ওই বাইক চালকের বিরুদ্ধে গুরুগ্রামের ট্রাফিক পুলিশ এখনও পর্যন্ত সবচেয়ে বড় ব্যবস্থা নিয়েছে। ঘটনাটি ঘটেছে গুরুগ্রামের জাতীয় সড়ক ৪৮-এ, যেখানে ট্রাফিক ইন্সপেক্টর মহাবীর সিংয়ের টিম লেন ড্রাইভিং পরীক্ষা করছিল। এই সময়ই চালকের মাথায় হেলমেট না পরা এবং উচ্চ-নিরাপত্তা রেজিস্ট্রেশন প্লেট (HSRP) না থাকার কারণে HR-36 AR-8308 নম্বরের একটি মোটরসাইকেলকে থামানো হয়। রিপোর্ট থেকে জানা গেছে, ১০৭টি বকেয়া চালানের কারণে পুলিশ মোটরসাইকেলটি বাজেয়াপ্ত করেছে।
Gurugram Traffic Police impound bike with 107 pending challans worth Rs 2.36 lakh#Gurugram pic.twitter.com/2y2U3R2Roa
— Raajeev Chopra (@Raajeev_Chopra) June 22, 2026
প্রাপ্ত তথ্য অনুযায়ী, পুলিশ ডিভাইসে এই বাইকটির রেকর্ড পরীক্ষা করার পর পুলিশ কর্মীরা কার্যত চমকে যান। একটি বা দুটি নয়, এই মোটরসাইকেলটির বিরুদ্ধে বিভিন্ন নিয়ম লঙ্ঘনের জন্য মোট ১০৭টি চালান বকেয়া ছিল। এই বকেয়া চালানগুলোর মোট জরিমানার পরিমাণ প্রায় ২ লক্ষ ৩৬ হাজার টাকার কাছাকাছি।
আরও পড়ুনঃ টিম ইন্ডিয়ায় কত নম্বর জার্সি পরে খেলবেন বৈভব সূর্যবংশী? খোলসা করল BCCI
ধৃত চালকের কাছে যখন তার গাড়ির কাগজপত্র চাওয়া হয়, তখন তিনি কিছুই দেখাতে পারেননি। পুলিশ তৎক্ষণাৎ ব্যবস্থা নিয়ে বাইকটিকে বাজেয়াপ্ত করে নিয়ে গেছে। এই দৃষ্টান্তমূলক পদক্ষেপ বহু মোটরবাইক ও গাড়িচালকদের সজাগ করবে বলে বিশ্বাস কর্তৃপক্ষের। গুরুগ্রাম ট্র্যাফিক পুলিশের তরফে সমস্ত চালকদের সময়মতো জরিমানার টাকা পরিশোধ করতে এবং সড়ক সুরক্ষার নিয়মগুলি কঠোরভাবে মেনে চলার জন্য আবেদন করা হয়েছে।