অনন্যা সরকার, কলকাতা: অস্ট্রেলিয়ার পর এবার স্কটল্যান্ডের রয়্যাল কলেজ অফ সার্জনস অফ এডিনবরা (The Royal College of Surgeons of Edinburgh) প্রাচীন ভারতীয় চিকিৎসক ও শল্যচিকিৎসক মহর্ষি সুশ্রুতকে (Maharshi Sushruta) সম্মান জানালো। ৯০ কেজি ওজনের ব্রোঞ্জ-নির্মিত পৃথিবীর প্রথম শল্য চিকিৎসকের মূর্তিটি কলেজের ঐতিহাসিক ‘প্লেফেয়ার অডিটোরিয়াম’-এ স্থায়ীভাবে স্থাপন করা হয়েছে। কলেজ কর্তৃপক্ষ জানিয়েছেন, এই মূর্তি প্রাচীন ভারতীয় চিকিৎসা পদ্ধতি এবং আধুনিক চিকিৎসা ব্যবস্থার মধ্যকার সংযোগের প্রতীক। এই উদ্যোগকে ভারতের প্রাচীন চিকিৎসা পদ্ধতির আন্তর্জাতিক স্বীকৃতি হিসেবে দেখা হচ্ছে।
মহর্ষি সুশ্রুতকে সম্মান জানালো স্কটল্যান্ড
বিশ্বের প্রথম শল্য চিকিৎসক মহর্ষি শুশ্রুতকে প্লাস্টিক সার্জারির জনক বলা হয়। প্রায় ২৬০০ বছর আগে তাঁর রচিত সুশ্রুত সংহিতায় (Sushruta Samhita) রয়েছে শল্য চিকিৎসা ও প্লাস্টিক সার্জারির পদ্ধতির বর্ণনা। স্কটল্যান্ডের এডিনবরার রয়্যাল কলেজ অফ সার্জনস-এ শুশ্রুতের এই আবক্ষ মূর্তিটি ভারতীয় বংশোদ্ভূত ব্রিটেনের সার্জন অধ্যাপক চন্দ্র চেরুভু-এর উদ্যোগে স্থাপন করা হয়েছে। জানা গেছে ৯০ কেজি ওজনের এই মূর্তিটি তামিলনাড়ুর কয়েকজন ব্রোঞ্জ শিল্পী নির্মাণ করেছেন।
A Proud Moment for Bharat 🇮🇳
A statue of Maharishi Sushruta has been installed at the Royal College of Surgeons of Edinburgh, the world’s oldest surgical college and one of the most respected surgical institutions globally.
More than 2,600 years ago, Maharishi Sushruta… pic.twitter.com/nFpVA1Zaw1
— Ministry of Ayush (@moayush) June 24, 2026
অধ্যাপক চন্দ্র চেরুভু-এর এই উদ্যোগকে ধন্যবাদ জানিয়েছে স্কটল্যান্ডের ভারতীয় দূতাবাস। সমাজ মাধ্যমে দূতাবাসের তরফে জানানো হয়, চিকিৎসা ও শল্য চিকিৎসার ক্ষেত্রে ভারত ও স্কটল্যান্ডের ঐতিহাসিক সম্পর্ক ও তার সাথে প্রাচীন ভারতের চিকিৎসা ঐতিহ্যের উদযাপন করা হয়েছে এই অনুষ্ঠানে। বিশ্বজুড়ে শল্য চিকিৎসা প্রসারের জন্য ‘রয়্যাল কলেজের’ ভূমিকাকেও সাধুবাদ জানানো হয়েছে ওই পোস্টে।
আরও পড়ুনঃ কিছুক্ষণেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের ৪ জেলায় ধেয়ে ঝড়-বৃষ্টি, আবহাওয়ার খবর
জানিয়ে রাখি, খ্রিস্টপূর্ব ৬০০ অব্দে লেখা সুশ্রুত সংহিতায় ১,১২০টি রোগ, ৩০০টিরও বেশি চিকিৎসা পদ্ধতি, ৭০০টিরও বেশি ঔষধি গাছ এবং প্রায় ১২০টি অস্ত্রোপচারের যন্ত্রপাতির উল্লেখ রয়েছে। এই গ্রন্থটি এখনও প্রাচীন বিশ্বের বিদ্যমান সবচেয়ে বিস্তারিত চিকিৎসা সম্পর্কিত সংকলনগুলির মধ্যে অন্যতম।