=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

সামনে শুধু অমরনাথ আর সচিন, টিম ইন্ডিয়ার জার্সি গায়ে বড় কৃতিত্ব হাসিল রোহিতের

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারতের অন্যতম সফল অধিনায়ক তথা বিস্ফোরক ব্যাটসম্যান রোহিত শর্মা (Rohit Sharma)। গতকাল অর্থাৎ মঙ্গলবারই ভারতের (India) জার্সিতে আন্তর্জাতিক ক্রিকেটে 19 বছর পূর্ণ করেছেন টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক। আর এই দীর্ঘ কেরিয়ারে অসংখ্য ওঠা পড়া দেখেছেন বিরাট কোহলির বন্ধু। বলাই বাহুল্য, 23 জুন, আন্তর্জাতিক ক্রিকেটে নিজের 19 বছরের দীর্ঘ কর্মজীবন পূর্ণ করার পরই রাষ্ট্রপতির হাত থেকে পদ্মশ্রী পুরস্কার পান হিটম্যান।

19 বছর এক ভাবে আন্তর্জাতিক ক্রিকেটের টিকে থাকা কঠিন

আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করতে যেমন বহু কাঠখড় পোড়াতে হয়, ঠিক তেমনই বছরের পর বছর ধরে দাপটের সাথে ক্রিকেটে টিকে থাকা একেবারেই সহজ নয়। তবে সেই প্রায় অসম্ভব কাজকে সম্ভব করে দেখিয়েছেন রোহিত শর্মা। 2007 সালের 23 জুন, আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করার পর থেকে আজও ব্যাট চালিয়ে যাচ্ছেন তিনি। সম্প্রতি আফগানিস্তানের বিরুদ্ধে ওপেনিং করতে নেমে একেবারে তাণ্ডব চালিয়েছেন এই খেলোয়াড়। দেখে বোঝার উপায় নেই, হিটম্যানের বয়স এখন 39! বর্তমানে রোহিত শর্মার উপরে রয়েছেন মহীন্দ্র অমরনাথ। তিনি ১৯ বছর ৩১ দিন ভারতের জার্সি গায়ে মাঠে ছিলেন। আর শীর্ষে রয়েছেন ক্রিকেটের ভগবান সচিন তেন্দুলকর। সচিন ২৪ বছর ১ দিন ভারতের জার্সি গায়ে মাঠ কাঁপিয়েছেন।

বলাই বাহুল্য, টি-টোয়েন্টি এবং টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর এই মুহূর্তে ওয়ানডে ক্রিকেটেই রয়েছেন রোহিত শর্মা। মূলত সে কারণেই রোহিতকে 22 গজে দেখতে কিছুটা অপেক্ষা করতে হয় ভক্তদের। তবে ব্যাট হাতে মাঠে নামলে ভক্তদের সেই অপেক্ষার মান রাখেন ভারতীয় দলের গুরুত্বপূর্ণ সদস্য। 19 বছর ধরে ভারতের জন্য হাড় ভাঙা পরিশ্রম করার পর গতকাল অর্থাৎ মঙ্গলবার রাষ্ট্রপতির হাত থেকে দেশের অন্যতম বড় অসামরিক পুরস্কার পদ্মশ্রী পেয়েছেন রোহিত।

অবশ্যই পড়ুন: বিরাট চাল শাহরুখদের, KKR এ আসছেন হার্দিক পান্ডিয়া! হতে পারেন অধিনায়ক

উল্লেখ্য, 2007 সালের 23 জুন, আয়ারল্যান্ডের বিরুদ্ধে বেলফাস্টে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করেন রোহিত শর্মা। তবে দুঃখের বিষয়, সেই ম্যাচে ফিল্ডিং করতে নামলেও ব্যাট করার সুযোগ পাননি ভারতের এই উজ্জ্বল নক্ষত্র। বলে রাখা প্রয়োজন, অবসরের আগে পর্যন্ত 68টি টেস্ট ম্যাচ খেলে 4301 রান করেছিলেন রোহিত। ওদিকে টি-টোয়েন্টিতে 159 ম্যাচ খেলে 4231 রান রয়েছে তাঁর। এছাড়া ওয়ানডেতে আজ পর্যন্ত 285 ম্যাচে অংশ নিয়ে 11,720 রান করেছেন এই প্লেয়ার।

Leave a Comment