সৌভিক মুখার্জী, কলকাতা: জুন মাস থেকে ঢুকতে শুরু করেছে অন্নপূর্ণা ভাণ্ডার (Annapurna Bhandar) প্রকল্পের ৩০০০ টাকা। প্রথম ধাপে মোট ৫০ লক্ষের বেশি মহিলা এই প্রকল্পের সুবিধা পেয়েছেন। তবে এখনও পর্যন্ত যাদের অ্যাকাউন্টে টাকা ঢোকেনি, তাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আশ্বাস দিয়েছেন যে জুলাই মাসের ১ তারিখেই অ্যাকাউন্টে কড়কড়ে ৩০০০ টাকা ঢুকবে। সেক্ষেত্রে এখন অনেকের মনে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, কীভাবে বুঝব যে আমার অ্যাকাউন্টে টাকা ঢুকবে? সেই উপায় জানাবো এই প্রতিবেদনে।
কীভাবে চেক করবেন নিজের স্ট্যাটাস?
জুলাই মাসের ১ তারিখে অন্নপূর্ণা যোজনার টাকা অ্যাকাউন্টে ঢুকবে কিনা তা আপনি সহজেই বাড়িতে বসে মোবাইলের মাধ্যমে চেক করে নিতে পারবেন। তার জন্য আপনাকে নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করতে হবে—
- সর্বপ্রথম সোশ্যাল রেজিস্ট্রি অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করুন।
- তারপর নিজের জেলা সিলেক্ট করুন এবং যে নম্বর দিয়ে আবেদন করেছিলেন সেই মোবাইল নম্বর বসিয়ে ওটিপিতে ক্লিক করুন।
- এরপর মোবাইলে আসা ওটিপি ইনপুট করে সাবমিট করুন।
- যদি দেখেন যে আপনার সামনে নতুন ফর্ম খুলছে, তাহলে বুঝবেন যে আপনার তথ্য এখনও পর্যন্ত অনলাইনে আপলোড হয়নি। সেক্ষেত্রে জুলাই মাসে টাকা পাওয়ার সম্ভবনা কম।
- তবে যদি দেখেন যে আপনার তথ্য অনলাইনে রয়েছে এবং অ্যাপ্লিকেশন সাবমিটেড দেখাচ্ছে, তাহলে বুঝবেন যে ১ জুলাই আপনি ৩০০০ টাকা পাবেন।
আরও পড়ুন: তীব্র বজ্রপাত শুরু, কলকাতা সহ ৫ জেলায় ধেয়ে আসছে ভারী বৃষ্টি ও ঝড়
প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজেই স্পষ্ট বলেছেন যে, অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে লক্ষ্মীর ভাণ্ডারের মতো দুর্নীতি বরদাস্ত করা হবে না। সেই কারণেই সমস্ত তথ্য পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করা হবে। এমনকি উপভোক্তা থেকে শুরু করে পরিবারের সমস্ত সদস্যদের ব্যক্তিগত ও প্রয়োজনীয় সমস্ত তথ্য চাওয়া হচ্ছে। তবে চিন্তার কোনও কারণ নেই। প্রত্যেকের অ্যাকাউন্টে ঢুকবে টাকা। শুধুমাত্র ভেরিফাই হতে কিছু দিন বেশি সময় লাগতে পারে। তবে যারা ইতিমধ্যে আবেদন করেছেন তারা ১ তারিখ টাকা পাবেন, এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী।