=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

এন্ট্রি নেবেন বৈভব! ইংল্যান্ডকে হারাতে দ্বিতীয় ম্যাচে এই একাদশ নামতে পারে ভারত

বিক্রম ব্যানার্জী, কলকাতা: কবে ভারতের জার্সিতে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করবেন বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi)? আপাতত এই প্রশ্নটাই ঘুরপাক খাচ্ছে ভারতীয় ক্রিকেট সমর্থকদের মনে। গত আয়ারল্যান্ড সিরিজে টিউ ইন্ডিয়ার (Team India) হয়ে মাঠে নামার সুযোগ হয়নি বৈভবের। অনেকেই আশা করেছিলেন হয়তো ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে খেলবেন তিনি। গতকাল বৃষ্টি বিঘ্নিত ম্যাচে সেই আশাও পূরণ হয়নি ভক্তদের। এখন প্রশ্ন, ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে কি মাঠে নামতে পারেন বৈভব? তিনি নামলে বাদ পড়বেন কোন প্লেয়ার?

এই প্লেয়ারকে বাদ দিয়ে নামানো হতে পারে বৈভবকে

এই মুহূর্তে টি-টোয়েন্টি দলে ওপেনিং করছেন সঞ্জু স্যামসন এবং অভিষেক শর্মা। বিগত ম্যাচগুলিতে সঞ্জু কিছুতেই নিজের ব্যর্থতার বৃত্ত ছাড়িয়ে বেরোতে পারছেন না। তিন ম্যাচের তিনটিতেই রান পাননি তিনি। এমতাবস্থায় কয়েকটি সূত্র দাবি করছে, সঞ্জুর জায়গায় খেলানো হতে পারে বৈভবকে। তবে প্রথম একাদশ থেকে বাদ যাবেন না সঞ্জু। জানা গিয়েছে, ভারতীয় দলের তিন নম্বর পজিশনে নামিয়ে আনা হতে পারে স্যামসনকে। ইশান কিষাণ খেলতে পারেন চার নম্বরে।

অবশ্যই পড়ুন: অবসর নিতে চলেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো? জানালেন বোন

একটি রিপোর্ট দাবি করা হচ্ছে, সঞ্জুর জায়গায় দ্বিতীয় ম্যাচে ওপেনিং করতে পারেন বৈভব সূর্যবংশী। সেক্ষেত্রে সঞ্জুকে তিন নম্বর পজিশনে পাঠিয়ে বাকিদের পজিশনে বদল এনে তিলক বর্মাকে বাদ দিতে পারে বোর্ড। অর্থাৎ বৈভবের জন্য জায়গা খোয়াতে হতে পারে ভারতের এই দাপুটে ক্রিকেটারকে।

ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় ম্যাচে ভারতের সম্ভাব্য একাদশ

বৈভব সূর্যবংশী, অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন, ইশান কিষাণ, শ্রেয়স আইয়ার (অধিনায়ক), শিবম দুবে, অক্ষর প্যাটেল, হর্ষিত রানা, রবি বিষ্ণোই, অর্শদীপ সিং ও বরুণ চক্রবর্তী।

Leave a Comment