=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

প্রভিডেন্ট ফান্ডে কবে জমা পড়বে ৮.২৫% সুদ? EPFO নিয়ে বড় খবর

সহেলি মিত্র, কলকাতাঃ পিএফ (PF) অ্যাকাউন্টধারীদের অপেক্ষার অবসান! এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (EPFO)-এর সাথে যুক্ত লক্ষ লক্ষ কর্মচারীর জন্য সুখবর। শীঘ্রই সরকার আপনার অ্যাকাউন্টে সুদ জমা করতে চলেছে বলে খবর। সরকার ২০২৫-২৬ অর্থবর্ষের জন্য ইপিএফ-এর উপর ৮.২৫% সুদের হার আপাতত অপরিবর্তিত রেখেছে। তবে এই সুদ কবে সকলের অ্যাকাউন্টে ক্রেডিট হবে? সেই প্রশ্ন বারবার উঠছিল। তবে সকলের সেই অপেক্ষার অবসান ঘটতে চলেছে বলে খবর।

কবে PF অ্যাকাউন্টে ৮.২৫% সুদ জমা হবে?

সূত্রের খবর, সরকারের তরফে এই সুদ অ্যাকাউন্টে জমা করার প্রক্রিয়া এখন চলছে এবং আশা করা হচ্ছে যে বেশিরভাগ সদস্য আগামী ১৫ দিনের মধ্যেই তা পেয়ে যাবেন। কর্মচারীরা বেশ কিছুদিন ধরে তাদের পিএফ অ্যাকাউন্টে সুদ জমা হওয়ার জন্য অপেক্ষা করছেন। ২০২৬ সালের ৩১শে মার্চ পর্যন্ত অ্যাকাউন্টের মোট ব্যালেন্সের উপর ভিত্তি করে সুদ গণনা করা হবে। সুদ জমা হওয়ার পর, অ্যাকাউন্টধারীর মোট পিএফ ব্যালেন্স অটোমেটিকভাবে বৃদ্ধি পাবে, বাড়বে সঞ্চয়ের পরিমাণও।

কীভাবে বুঝবেন সুদ জমা পড়েছে কিনা?

ইপিএফ-এর ৮.২৫% সুদের হার অ্যাকাউন্টের ব্যালেন্সের উপর নির্ভর করে নির্ধারিত হয়। উদাহরণস্বরূপ বললে, যদি কোনো কর্মচারীর পিএফ অ্যাকাউন্টে ২ লক্ষ টাকা থাকে, তাহলে তিনি সুদ হিসাবে ১৬,৫০০ টাকা পাবেন, যার ফলে তার মোট ব্যালেন্স হবে ২,১৬,৫০০ টাকা। একইভাবে, ৫ লক্ষ টাকার সেভিংসের ওপর ৪১,২৫০ টাকা, ৭ লক্ষ টাকার ব্যালেন্সে ৫৭,৭৫০ টাকা, ১০ লক্ষ টাকার ব্যালেন্সে ৮২,৫০০ টাকা এবং ২০ লক্ষ টাকার ব্যালেন্সে ১,৬৫,০০০ টাকা সুদ পাওয়া যাবে। সুদ যোগ হওয়ার পর, সংশ্লিষ্ট অ্যাকাউন্টগুলোর মোট ব্যালেন্স আনুপাতিক হারে বৃদ্ধি পাবে। অর্থাৎ বুঝতেই পারছেন, প্রতিটি সদস্যের বার্ষিক অবদান এবং অন্যান্য বিবরণের উপর নির্ভর করে প্রকৃত সুদের পরিমাণ ভিন্ন হতে পারে।

আরও পড়ুনঃ ভারতীয় রেলের বড় সাফল্য! বন্দে ভারতের গতিতে ছুটবে প্রথম মালবাহী EMU, সফল ট্রায়াল

ইপিএফ সদস্যরা বিভিন্ন উপায়ে তাদের অ্যাকাউন্টে সুদ জমার তথ্য জানতে পারেন। সদস্যরা তাদের UAN ব্যবহার করে EPFO পোর্টাল বা UMANG অ্যাপে লগ ইন করে পাসবুক দেখতে পারেন। এছাড়াও, রেজিস্টার মোবাইল নম্বর থেকে মিসড কল বা এসএমএস পরিষেবার মাধ্যমেও অ্যাকাউন্টের ব্যালেন্স এবং সুদের তথ্য জানা যায়। কোনো সদস্যের অ্যাকাউন্টে সুদ জমা হতে কিছুটা সময় লাগলে, আতঙ্কিত হওয়ার কোনো প্রয়োজন নেই। কারণ EPFO পর্যায়ক্রমে সমস্ত অ্যাকাউন্টে সুদ জমা করে, তাই টাকার পরিমাণ বিভিন্ন সদস্যের অ্যাকাউন্টে বিভিন্ন সময়ে দেখা যেতে পারে।

Leave a Comment