কারেন্ট নেই তাই সদ্যবিবাহিতা স্ত্রীকে ভালোবাসতে পারছেন না! বিদ্যুৎ মন্ত্রীকে আর্জি যুবকের

অনন্যা সরকার, কলকাতা: মাত্র সাতদিন বিয়ে হয়েছে, এরমধ্যে একদিনও স্ত্রীয়ের কাছে যেতে পারেননি বলে অভিযোগ করে ত্রিপুরার এক যুবকের ভিডিও ভাইরাল (Viral Video) সোশ্যাল মিডিয়ায়। ভিডিওতে যুবক জানান, ত্রিপুরায় তার গ্রামে সামান্য বৃষ্টি পড়লেই বিদ্যুৎ (Electricity) সরবরাহ বন্ধ করে দেওয়া হচ্ছে। এত গরমে নাজেহাল অবস্থা সবার। গরমের চোটে স্ত্রী তাকে কাছে ঘেঁষতে দিচ্ছেন না। ভিডিওতে তাই ত্রিপুরার বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথকে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করার আর্জি জানিয়েছেন ওই যুবক। তার সহজ সরল স্বীকারোক্তি হাসি ফুটিয়েছে নেট নাগরিকদের মুখে। বিভিন্ন পেজ থেকে শেয়ার করা হচ্ছে তার ভিডিওটি। অনেকেই ত্রিপুরায় সাম্প্রতিক বিদ্যুৎ বিভ্রাট নিয়ে নিজেদের অসুবিধার কথাও ব্যক্ত করেছেন মন্তব্য বাক্সে। 

বিদ্যুৎ নেই সাথে প্রচণ্ড গরম ত্রিপুরার গ্রামে

ভাইরাল হওয়া ভিডিওতে গরমে নাজেহাল যুবক জানান, রাত্রে স্ত্রী গরমের কারণে তার কাছেই আসতে চাইছে না, অথচ তার মাত্র সাতদিন বিয়ে হয়েছে। কোথায় ‘হানিমুন’ কাটাবেন, তা না গরমে বসে ঘামতে হচ্ছে। তিনি জানান, এক মিনিট বৃষ্টি পড়লেই দুদিন কারেন্ট, আর দুদিন বৃষ্টি পড়লে তিনদিন কারেন্ট অফ – এরকম পরিস্থিতি তার গ্রামে। এত গরম থাকা সত্ত্বেও বিদ্যুৎ সরবরাহ বন্ধ কেন করে দেওয়া হচ্ছে, তাই নিয়ে প্রশ্ন তোলেন তিনি। 

ভিডিওতে রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথের উদ্দেশ্যে তিনি বলেন, এমন করলে কারেন্ট অফ হলে কেমন করে চলবে। এত গরম হচ্ছে মানুষ কীকরে বাঁচবে। যুবকের অভিযোগ, সাতদিন বিয়ে হওয়া সত্ত্বেও, একদিনও স্ত্রীর সাথে কাছাকাছি যেতে পারেননি তিনি। গরমের কারণে কাছে গেলেই স্ত্রী আপত্তি করছেন। অবিলম্বে তার গ্রামে কারেন্ট ফেরানো হোক বলে ভিডিওতে দাবি জানিয়েছেন ওই যুবক।

আরও পড়ুনঃ লকারে আসল সোনার বদলে দিয়ে নকল গহনা, গ্রেফতার রামপুরহাটের ব্যাংক ম্যানেজার

এই ভিডিও দেখে নেটিজেনরা হেসে কুটিপাটি। যুবকের এই ‘চরম সমস্যা’-য় সহমর্মিতা জানিয়েছেন কেউ কেউ। অনেক ত্রিপুরাবাসী আবার যুবকের এই অভিযোগকে সমর্থনও করেছেন। তারাও জানান, একই সমস্যায় ভুগছেন বর্তমানে।  

Leave a Comment