=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

সাফল্যের পরেও চিন্তায় আর্জেন্টিনার কোচ, মিশর ম্যাচের আগেই বদলে যাবে মেসির দল!

বিক্রম ব্যানার্জী, কলকাতা: চলতি বিশ্বকাপে (FIFA World Cup) আজ পর্যন্ত অপ্রতিরোধ্য আর্জেন্টিনা (Argentina)। শেষ ম্যাচে কেপ ভার্দের কঠিন লড়াই পেরিয়ে রাউন্ড অফ 16 এ জায়গা করে নিয়েছে লিওনেল মেসির দল। তবে এই ম্যাচে যথেষ্ট ভুগতে হয়েছে আর্জেন্টিনা বাহিনীকে। সবচেয়ে বড় কথা, এই ম্যাচে আর্জেন্টিনার দুর্বলতা একপ্রকার আলগা হয়ে গিয়েছিল। তাই সেই দুর্বলতা থাকতে আসন্ন মিশরের ম্যাচে দলে বেশ কিছু বদল আনতে চলেছেন প্রধান কোচ লিওনেল স্কালোনি। আগামীকালই মাঠে নামবে বিশ্বচ্যাম্পিয়ন দল। তার আগেই পরিকল্পনা চূড়ান্ত করতে চাইছেন মেসিদের হেড স্যার।

আর্জেন্টিনার দলে আসতে পারে তিন বড় বদল

একটানা দ্বিতীয়বারের জন্য ফিফা ফুটবল বিশ্বকাপ চ্যাম্পিয়ন হতে উঠে পড়ে লেগেছে আর্জেন্টিনা। পরের ম্যাচে মিশরকে হারিয়ে শক্তি সঞ্চয় করতে হবে তাদের। আর তার আগে বেশ চিন্তায় আর্জেন্টিনার কোচ স্কালোনি। এবারের বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে বেশিরভাগ ম্যাচেই বাঁ প্রান্ত থেকে শুরু করেছেন থিয়াগো আলমাদা। তবে গত ম্যাচে সেভাবে নিজেকে মেলে ধরতে পারেননি এই ফুটবলার। বরং পরিবর্তিত হিসেবে মাঠে নেমে মন জয় করে নিয়েছিলেন নিকো গঞ্জালেস। মনে করা হচ্ছে মিশরের ম্যাচে তাঁকেই সুযোগ দেওয়া হতে পারে।

অন্যদিকে আর্জেন্টিনার লেফট উইং-ব্যাক পজিশনে আসতে চলেছে বদল! কয়েকটি সূত্র মারফত খবর, আর্জেন্টিনার হয়ে পরবর্তী ম্যাচে এই পজিশনে খেলানো হতে পারে নিকোলাস টাগলিয়াফিকোকে। এর পাশাপাশি মেসির দীর্ঘদিনের বন্ধু আর্জেন্টাইন ফুটবলার রড্রিগো ডে পল কিছুতেই বল পায়ে কাজ করতে পারছেন না। মনে করা হচ্ছে আগামী ম্যাচে এই ফুটবলারকে বসিয়ে দিয়ে মাঠে নামানো হতে পারে লিয়ান্ড্রো পারাদেসকে।

অবশ্যই পড়ুন: এবারই প্রথম! গোলের পর গোল করে ইতিহাস ৩ ফুটবলারের, তালিকায় নেই রোনাল্ডো

প্রসঙ্গত, মাত্র 5 লক্ষ জনসংখ্যার একটা ছোট্ট দেশের সামনে গত ম্যাচে আর্জেন্টিনার রক্ষণের যা অবস্থা হয়েছিল তা যথেষ্ট চিন্তায় রেখেছে প্রধান কোচ স্কালোনিকে। এদিন যেভাবে আর্জেন্টিনার মতো শক্তিশালী দলকে 125 মিনিটে নিয়ে যেতে বাধ্য করেছিল কেপ বাহিনী, সেটা মেসিদের জন্য যথেষ্ট লজ্জার! অনেকেই মনে করছেন, বিশ্বকাপের পরবর্তী পর্যায়ে শক্তিশালী দলের সামনে বেশ সমস্যায় পড়তে পারে আর্জেন্টিনা।

Leave a Comment