=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

ডুরান্ড কাপের আগেই নিজেদের কোচের নাম ঘোষণা করল ইস্টবেঙ্গল, মোহনবাগান

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ইস্টবেঙ্গলে (East Bengal FC)  অস্কার ব্রুজোর জুতোয় পা গলাবেন কে? উত্তরটা অনেক আগেই পেয়ে গিয়েছিলেন লাল হলুদ ভক্তরা। সোমবার, 6 জুলাই আনুষ্ঠানিকভাবে সেই ঘোষণা করে দিল ইস্টবেঙ্গল। মোহনবাগানের ইতিহাসের অন্যতম সেরা কোচ 69 বছর বয়সী আন্তোনিও লোপেজ হাবাসকেই ইস্টবেঙ্গলের ভবিষ্যৎ সামলানোর দায়িত্ব দিল লেসলি ক্লডিয়াস সরণির ক্লাব। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ার দৌলতে মশাল শিবির থেকে এসেছে সেই ঘোষণা।

জল্পনাকে সত্যি করে দেখালো ইস্টবেঙ্গল

বিগত বেশ কিছুদিন ধরেই ময়দানে কান পাতলে শোনা যাচ্ছিল, “ইস্টবেঙ্গলের নতুন কোচ হচ্ছেন হাবাস।” শুরুর দিকে এই নামটা নিয়ে বেশ সন্দেহ থাকলেও সোমবার গোটাটাই স্পষ্ট করে দিল ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট। লাল হলুদের তরফে একেবারে আনুষ্ঠানিক ভাবে জানিয়ে দেওয়া হল আসন্ন ইন্ডিয়ান সুপার লিগে তাঁদের সিনিয়র দলের দায়িত্ব সামলাবেন হাবাসই। আর এই ঘোষণা হওয়া মাত্রই আনন্দে আত্মহারা ইস্টবেঙ্গল ভক্তরা।

বলাই বাহুল্য, ভারতীয় ফুটবলের DNA বোঝেন হাবাস। এর আগে মোহনবাগানের সুু সময়ে এনে দিয়েছিলেন তিনি। সদ্য চ্যাম্পিয়ন হওয়া লাল হলুদকে একেবারে নতুন করে মানুষ করবেন এই স্প্যানিশ কোচ। এবার থেকে ইস্টবেঙ্গল শিবিরে কে থাকবে আর কে চলে যাবে, সেটা নির্ভর করবে স্পেনের এই তারকার উপর। লাল হলুদ ক্লাব কর্তাদের আশা, নতুন হেড স্যারের হাত ধরে একটানা দ্বিতীয়বার সাফল্য পাবে ইস্টবেঙ্গল।

অবশ্যই পড়ুন: শিয়ালদহ-বারাসাত রুটে ছুটল নতুন AC লোকাল, জানুন ট্রেনটির সময় ও ভাড়া

প্রসঙ্গত, ইস্টবেঙ্গলের দায়িত্ব নিয়েই স্প্যানিশ কোচ  হাবাস বললেন, ইস্টবেঙ্গলের দায়িত্ব পাওয়াটা তাঁর জন্য বিরাট সম্মানের। বিনীতভাবে তিনি এই দলটার দায়িত্ব গ্রহণের সাথে সাথে সমস্ত চ্যালেঞ্জও গ্রহণ করলেন। এবার থেকে প্রত্যেকের লক্ষ্য হবে একটাই, দলের জন্য লড়াই করে সাফল্য ছিনিয়ে আনা। একই সাথে হাবাস জানালেন, কলকাতার ফ্যানেদের সাথে দেখা করার জন্য তিনি মুখিয়ে রয়েছেন।

জানিয়ে রাখি, হাবাসকে প্রধান কোচ করার সাথে সাথে কোচ কার্লোস অগাস্টিন ফনসেকা তেইজেইরোকে সহকারী কোচ হিসেবে নিয়োগ করেছে লাল হলুদ। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় ডুরান্ড কাপের আগে ইস্টবেঙ্গলের পাশাপাশি জল্পনাকে সত্যি করে নতুন কোচ হিসেবে প্যানাজিওটিস ডিলম্পেরিসের নাম ঘোষণা করে দিল মোহনবাগানও।

Leave a Comment