=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

বৃষ্টির দিনে উপভোগ করুন ছোট মাছের মুখরোচক পদ, বানিয়ে নিন কলাপাতায় মরিচ ঝাল

প্রীতি পোদ্দার, কলকাতা: বাজারে ছোট মাছের সম্ভার থাকলেও অনেকেই মাছ (Fish) কাটার খাটুনির কারণে বাড়িতে ছোট মাছ নিয়ে আসে না। আর আনলেও চচ্চড়ি বা টক করেই খাওয়া হয়ে থাকে বেশিরভাগ সময়। তবে বৃষ্টির দিনে যদি এই ছোট মাছের স্বাদ দ্বিগুণ পেতে চান তাহলে ট্রাই করতে হবে ওপার বাংলার বিখ্যাত মুখরোচক রেসিপি, আর সেটি হল ‘কলাপাতায় মরিচ ঝাল’ (Marich Jhal)। দেখতে অনেকটা মাছের চচ্চড়ির মতন হলেও স্বাদে কিন্তু একদম আলাদা। তাহলে চলুন আজকের প্রতিবেদনের মাধ্যমে সম্পূর্ণ পদ্ধতিটি জেনে নিন বিস্তারিত।

উপকরণ

কলাপাতায় মরিচ ঝাল বানানোর জন্য যে যে উপকরণ গুলো দরকার সেগুলি হল — চুনো মাছ, চিংড়ি মাছ, পেঁয়াজ কুচি, আদা, রসুন, শুকনো লঙ্কা, টমেটো, কাঁচা লঙ্কা, ধনেপাতা, হলুদ গুঁড়ো, নুন, জিরে গুঁড়ো, সর্ষের তেল, কলাপাতা।

রান্নার পদ্ধতি

কলাপাতায় মরিচ ঝাল বানাতে প্রথমেই বাজার থেকে কিনে আনা কুচো মাছ এবং চিংড়ি মাছ গুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে যাতে মাছের গায়ে যেন কোনো রকম কোনো ময়লা বা আঁশ কিছুই যেন না থাকে। এবার একটা ব্লেন্ডারের পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুনকুচি, শুকনো লঙ্কা এবং সামান্য জল দিয়ে একটা মিশ্রণ বানিয়ে নিতে হবে। অন্যদিকে টমেটো এবং পেয়াজ ভাল করে কুচি করে কেটে নিতে হবে।

এবার একটি পাত্রে ধুয়ে রাখা কুচো মাছ এবং চিংড়ি মাছ গুলোর মধ্যে ব্লেন্ড করে রাখা মসলাটা দিয়ে দিতে হবে। তার মধ্যে এক এক করে নুন, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো এবং জিরে গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। এবার তার মধ্যে টমেটো কুচি, পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি, ধনেপাতা কুচি এবং কাঁচা লঙ্কা কুচি দিয়ে পুনরায় ভালো করে মেখে নিতে হবে। শেষের দিকে সামান্য সর্ষের তেল উপর থেকে ছড়িয়ে দিতে হবে।

আরও পড়ুন: নিরামিষ রান্নায় আনুন নতুনত্ব, বাড়িতেই বানিয়ে ফেলুন মটর ডালের বড়ি ভাপা

গ্যাস ওভেনে একটি কড়াই নিয়ে তার মধ্যে সামান্য জল ফুটিয়ে নিতে হবে অন্যদিকে টিফিন বক্সের মধ্যে একটি কলা পাত্রে সামান্য তেল মাখিয়ে ওর মধ্যে মেরিনেট করে রাখা মাছগুলো ঢেলে দিতে হবে এবং কলাপাতাটাকে ভালো করে কাঠি দিয়ে আটকে রাখতে হবে। কড়াইয়ে ঢাকনা দিয়ে ৫-১০ মিনিট মিডিয়াম আঁচে দিয়ে রেখে দিতে হবে। এরপর সেদ্ধ হয়ে গেলে কলাপাতার থেকে পুরো মাছের মিশ্রণটা নামিয়ে রাখতে হবে। গরম ভাতের সঙ্গে সামান্য সরষে তেল দিয়ে এটি মেখে খেলে স্বাদ হবে দুর্দান্ত।

Leave a Comment