=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

টিম ইন্ডিয়ার জন্য অপয়া শ্রেয়স আইয়ার! ডানা ছেঁটে দিতে পারে BCCI

বিক্রম ব্যানার্জী, কলকাতা: দুর্দিন চলছে ভারতীয় টি-টোয়েন্টি দলের (Team India)। সূর্যকুমার যাদবকে সরিয়ে শ্রেয়স আইয়ারে (Shreyas Iyer) ভরসা রাখতেই যেন গাড্ডায় পড়ল টিম ইন্ডিয়া! প্রথমে আয়ারল্যান্ডের মতো চুনোপুঁটি দলের কাছে গো হারা হেরে এবার ইংল্যান্ড সিরিজেও কার্যত নাক খড় দিতে হচ্ছে মেন ইন ব্লুকে। সবচেয়ে বড় কথা, অধিনায়ক হিসেবে ব্যর্থ হওয়ার সাথে সাথে ব্যাট হাতেও দলের জন্য কিছুই করতে পারছেন না আইয়ার। আর ঠিক সেই পর্বে, টিম ইন্ডিয়ার অবস্থা দিন দিন তলানিতে যেতে থাকায় প্রশ্ন উঠছে, এবার কি তাহলে আইয়ারের ডানা ছেঁটে ফেলবে BCCI? ভারতীয় দলের এমন দুরবস্থা দেখে কেউ কেউ তো বলছেন, শ্রেয়স আদতেই টি-টোয়েন্টি দলের জন্য অপয়া!

ভারতীয় দলের জন্য আপয়া শ্রেয়স?

যদি কিছুটা অতীতে ফিরে যাওয়া যায় তবে দেখা যাবে, সূর্যকুমার নিজে সেভাবে রান না পেলেও প্রত্যেকটি মঞ্চে ভারতকে সাফল্য পাইয়ে দিয়েছিলেন। সে এশিয়া কাপ হোক কিংবা টি-টোয়েন্টি বিশ্বকাপ। স্কাইয়ের উপস্থিতিতে দলের মধ্যে একটা বোঝাপড়া ছিল। তবে হঠাৎ আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে সফল দলে বড়সড় রদবদল আসতেই মুখ থুবড়ে পড়ল টিম ইন্ডিয়া।

এ প্রসঙ্গে বহু ক্রিকেট বিশেষজ্ঞের দাবি, দলে হঠাৎ বদল এলে এমন সমস্যা তৈরি হয়! তবে আইয়ার অধিনায়ক হিসেবে যেভাবে একের পর এক ম্যাচে ব্যর্থ হচ্ছেন তাতে তাঁকে অপয়া তকমা না দিয়ে পারছেন না ভক্তরা! কেউ কেউ বলছেন, এভাবে যদি প্রত্যেকটি আসরে টিম ইন্ডিয়া হারতে থাকে তবে খুব শীঘ্রই এই ভারতীয় তারকার ডানা ছেঁটে ফেলবে BCCI। যদিও এ নিয়ে বোর্ডের তরফে এখনও আনুষ্ঠানিকভাবে কিছুই জানানো হয়নি।

অবশ্যই পড়ুন: বাংলায় সেমিকন্ডাক্টর ইউনিট গড়তে আগ্রহী জাপানের মিৎসুবিশি, নবান্নে হল বৈঠক

কয়েকটি সূত্র জানাচ্ছে, আইয়ারের নেতৃত্বে ভারতীয় দল যদি ক্রমাগত ব্যর্থ হতে থাকে তবে টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে অধঃপতন হবে টিম ইন্ডিয়ার। আর সেটা হলে খুব সম্ভবত আইয়রকে অধিনায়কের পদ থেকে সরানো হলেও হতে পারে। এক্ষেত্রে প্রশ্ন থাকে, শ্রেয়সকে সরিয়ে দিলে কাকে নতুন অধিনায়ক করবে বোর্ড? নাকি সূর্যই আবার ফিরবেন? উত্তর মিলবে সময় হলেই।

Leave a Comment