সৌভিক মুখার্জী, কলকাতা: আর্থিক দুর্নীতি মামলায় জড়িয়েছিল ব্যাঙ্ক অফ বরোদা (Bank of Baroda)। এনএমসি হেলথ সংস্থার কারণেই আর্থিক প্রতারণা কণ্ডে পা দেয় এই ব্যাঙ্ক। তবে এবার সেই বিবাদ নিষ্পত্তির জন্য ৬০০ মিলিয়ন মার্কিন ডলার বা ভারতীয় মুদ্রায় প্রায় ৫৭০০ কোটি টাকা পরিশোধের সিদ্ধান্ত নিল ব্যাঙ্ক অফ বরোদা। এই খবর প্রকাশ্যে আসতেই বাঙ্কের শেয়ারের দর একধাক্কায় ৪% তলানিতে ঠেকে এবং বিনিয়োগকারীরা অনেকটাই লোকসানের সম্মুখীন হন।
৫৭০০ কোটির কোটি টাকা দিয়ে মামলা নিষ্পত্তি
উল্লেখ্য, সংযুক্ত আরব আমিরাতের সবথেকে বড় বেসরকারি স্বাস্থ্য সংস্থা এনএমসি হেলথ কেয়ারের জন্য আর্থিক প্রতারণা কাণ্ডে জড়ায় রাষ্ট্রায়ত্ত এই ব্যাঙ্ক। আবুধাবি এবং শারজা মিলিয়ে মোট ৮৫টি হাসপাতাল পরিচালনা করে এই সংস্থা। ২০১২ সালে তারা শেয়ার মার্কেটে প্রবেশ করে, এবং লন্ডনের শেয়ারবাজারে তালিকাভুক্তি হয়। তবে অভিযোগ ওঠে, বিওবি-র কিছু নির্দিষ্ট ঋণদাতা সংস্থা কোম্পানির প্রকৃত ঋণের অবস্থা গোপন করতে সাহায্য করেছিল। এমনকি আর্থিকভাবে বিপর্যস্ত থাকা সত্ত্বেও এনএমসি-কে তারা ঋণ দিয়েছিল। সবথেকে বড় ব্যাপার, এই মামলার সূত্রপাত হয় ২০২০ সালে। অবশেষে দীর্ঘ ছয় বছর ধরে মামলা চলার পর ব্যাঙ্ক অফ বরোদা আদালতের বাইরে সমঝোতার পথ বেছে নেয়।
ইটি-র প্রতিবেদন অনুযায়ী, সেই সময় এই সংস্থার অ্যাডমিনিস্ট্রেটর অভিযোগ করেন যে, বহু ক্ষেত্রে কেওয়াইসি ডকুমেন্ট ছাড়া সংস্থাটিকে আর্থিক লেনদেনে সম্মতি দিয়েছিল ব্যাঙ্ক অফ বরোদা। তার মধ্যে টাকা পাচার হওয়ার অভিযোগও রয়েছে। এমনকি আবুধাবি এবং ব্রিটেন আদালতে এ নিয়ে মামলা দায়ের করা হয়। কিন্তু সেই সমস্ত অভিযোগ অস্বীকার করে বিওবি, এবং তাদেরকে আইনি লড়াইয়ে নামতে হয়। অবশেষে সেই মামলা নিষ্পত্তি করতে ৫৭০০ কোটি টাকা খসল রাষ্ট্রায়ত্ত এই ব্যাঙ্কের।
আরও পড়ুন: ডাবল ইঞ্জিনের কামাল! ১ মাসেই প্রাক্তন সরকারের থেকে ১০০০ কোটির বেশি রাজস্ব আদায়
সবথেকে বড় ব্যাপার, ৫৭০০ কোটি টাকা ভারতের কোনও সরকারি খাটের ব্যাঙ্কের করা এযাবৎকালের করা সবথেকে বড় বৃহত্তম আইনি নিষ্পত্তি। সেই কারণে বিশেষজ্ঞদের আশঙ্কা, ২০২৬-২৭ অর্থবছরে ব্যাঙ্কটি বিরাট ধাক্কা খেতে পারে। এমনকি কিছু ব্রোকারেজ সংস্থা চলতি বছরের জন্য তাদের মুনাফার পূর্বাভাসও কমিয়েছে। আর একধাক্কায় ৪% শেয়ার পতন হওয়ায় বিনিয়োগকারীরা তাদের বিনিয়োগ তুলে নিতে শুরু করেছে, এবং বাজার মূলধন আরও হারাচ্ছে রাষ্ট্রায়ত্ত এই ব্যাঙ্ক।