=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

‘যুদ্ধবিরতি আপাতত শেষ’, ইরানে ফের আমেরিকা হামলা চালাতেই ঊর্ধ্বগতি তেলের দাম

সৌভিক মুখার্জী, কলকাতা: ‘যুদ্ধবিরতি আপাতত শেষ।’ উদ্ভট দাবি করে ফের ইরানে হামলা ট্রাম্পের আমেরিকার (America Attack on Iran)। একের পর এক বিস্ফোরণে কেঁপে উঠেছে তেহরান। নতুন করে আবারও উত্তপ্ত হল পশ্চিম এশিয়া (Middle East)। আগেই ইরানের বিরুদ্ধে সামরিক হামলার হুমকি দিয়ে রেখেছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। সেই সূত্র ধরেই বুধবার মধ্যরাতে ইরানে হামলা চালিয়েছে আমেরিকা। জানা গিয়েছে, হরমুজ প্রণালির একেবারে কাছে বাণিজ্যিক জাহাজে হামলা করেছে মার্কিন বাহিনী। এমনকি পরপর একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। তবে এই হামলার খবর প্রকাশ্যে আসতেই আবারও ঊর্ধ্বমুখী অপরিশোধিত তেলের দাম।

ইরানে ফের হামলা আমেরিকার

এদিন মার্কিন সেন্ট্রাল কম্যান্ড সমাজমাধ্যমে স্পষ্ট জানিয়েছেন, প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশে আবারও হরমুজ প্রণালীতে ইরানের বিরুদ্ধে হামলা শুরু হয়েছে। ইরান যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে এবং তার জবাব দিতেই এই হামলা আমেরিকার, এমনই দাবি মার্কিন প্রেসিডেন্টের। যদিও মার্কিন প্রশাসনের এক আধিকারিক জানান, পরিস্থিতি এখনও পরিবর্তনশীল এবং আগামী দিন আরও বড় সামরিক পদক্ষেপ নেওয়া হতে পারে। তবে হরমুজের নৌ চলাচলের স্বাধীনতা নিশ্চিত করার জন্যই এই হামলা করা হয়েছে বলে আরও খবর।

উল্লেখ্য, মঙ্গলবার হরমুজে তিনটি পণ্যবাহী জাহাজের উপর হামলা হয়। তারপরই আমেরিকা দাবি করে যে, এই হামলার নেপথ্যে রয়েছে তেহরান। তার মধ্যে একটি ভারতীয় জাহাজ ছিল বলে খবর। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ইরানে একাধিক হামলা চালিয়েছে আমেরিকা। যদিও তেহরানও থেমে থাকেনি। পাল্টা বাহরাইন এবং কুয়েতে আমেরিকার সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরান। এমনকি ইরানের বিদ্যুৎকেন্দ্র আর তেল উৎপাদন কেন্দ্রগুলিতেও হামলা চালাবে বলে হুঁশিয়ারি দেন ট্রাম্প।

আরও পড়ুন: পুরসভায় নিয়োগের নামে একাই ২০ কোটি নিয়েছেন সুজিত বোস! আদালতে চার্জশিট দিল ED

তবে এই হামলার খবর প্রকাশ্যে আসতেই আবারও মাথাচাড়া দিয়ে বাড়ে অপরিশোধিত তেলের দাম। যেখানে ব্যারেল প্রতি ব্রেন্ট ক্রুডের দাম ৭৭ থেকে ৭৮ ডলারে নেমে এসেছিল, সেখানে গত দুই দিনেই আবারও ৮০ ডলার ছাড়িয়েছে। ৬ শতাংশ পর্যন্ত ঊর্ধ্বগতিতে ঠেকছে অপরিশোধিত তেল। যার ফলে দেশের বাজারে আবারও পেট্রোল-ডিজেলের দাম বাড়ার আশঙ্কা তৈরি হচ্ছে বলেই মত প্রকাশ ওয়াকিবহাল মহলের।

Leave a Comment