=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

বেতন বাড়লেও সিভিক, আশাকর্মীদের খারাপ খবর শোনাল রাজ্য সরকার!

প্রীতি পোদ্দার, কলকাতা: বাজেট অনুযায়ী বেতন বৃদ্ধি নিয়ে রাজ্য সরকার বড় ঘোষণা করলেও, কপাল পুড়ল সিভিক, আশাকর্মীদের (Asha Workers)। অন্নপূর্ণা যোজনা (Annapurna Yojana) নিয়ে বড় আপডেট দিল সরকার। জানা গিয়েছে, সম্প্রতি অন্নপূর্ণা যোজনার সুবিধা নিয়ে নতুন নির্দেশিকায় স্পষ্ট জানানো হয়েছে, শুধু সরকারি চাকরিজীবী নন, সরকারি খাত থেকে পারিশ্রমিক পান, এমন আশাকর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী, পার্শ্বশিক্ষক এবং সিভিক ভলান্টিয়াররাও এই প্রকল্পের আর্থিক সুবিধা পাবেন না।

ভাতার সুবিধা পাবেন না সিভিক, আশাকর্মীরা

অন্নপূর্ণা যোজনা প্রকল্পের নিয়মাবলীতে স্পষ্ট জানানো হয়েছিল যে, যাঁরা সরকারি চাকরি করেন বা আয়কর দেন, তাঁরা অন্নপূর্ণা যোজনার আওতায় আসবেন না। কিন্তু সেই নিয়মের পরিধি আরও বিস্তৃত করা হয়েছে। গত বুধবার অনুষ্ঠিত একটি পর্যালোচনা বৈঠকের কার্যবিবরণী থেকে জানা গিয়েছে, শুধু সরকারি চাকরিজীবী নন, সরকারি খাত থেকে সম্মানী বা পারিশ্রমিক পান, এমন আশাকর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী, পার্শ্বশিক্ষক এবং সিভিক ভলান্টিয়াররাও অন্নপূর্ণা যোজনার আর্থিক সুবিধা পাবেন না। সরকারের লক্ষ্য, প্রকৃত দরিদ্র ও প্রান্তিক পরিবারের মহিলাদের হাতে প্রকল্পের সুবিধা পৌঁছে দিতেই এই কঠোর নিয়ম আনা হচ্ছে।

আবেদন বাতিল হতে পারে এদের

নতুন বিজ্ঞপ্তির মাধ্যমে অন্নপূর্ণা যোজনার শর্ত হিসেবে আরও জানানো হয়েছে, আবেদনকারীর পরিবারের কোনও সদস্য সরকারি চাকরিজীবী বা পেনশনভোগী হলে, কিংবা পরিবারের কেউ আয়করদাতা হলে সংশ্লিষ্ট আবেদন বাতিল হতে পারে। এছাড়াও পরিবারের কারও GST নম্বর থাকলে, বাড়িতে তিনটি পাকা ঘর থাকলে বা ৫০ ডেসিমেলের বেশি জমি থাকলেও আবেদনকারীর বাড়িতে গিয়ে যাচাই করা হবে। এবং সবকিছুর ভিত্তিতেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন সংশ্লিষ্ট আধিকারিকরা। স্বাভাবিকভাবেই এই সিদ্ধান্তের ফলে অসন্তোষ দেখা দিয়েছে আশাকর্মী ও অঙ্গনওয়াড়ি কর্মীদের মধ্যে।

আরও পড়ুন: ক্রমাগত ব্যর্থ, শেষমেশ বৈভব সূর্যবংশীকে নিয়ে মুখ খুললেন ধোনি

পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের রাজ্য সম্পাদিকা ইসমত আরা খাতুন জানান, আগের সরকারের আমলে তাঁরা লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা পেয়েছেন। কিন্তু এবার বিভিন্ন জেলা থেকে অভিযোগ আসছে, আমাদের মত যাঁদের অ্যাকাউন্টে অন্নপূর্ণার টাকা এসেছে, তাঁদের সেই টাকা ফেরত দিতে বলা হচ্ছে। তবে ভাতা না মিললেও আগস্ট থেকে মাসিক বেতন বাড়তে চলেছে আশাকর্মী, অঙ্গনওয়াড়ি এবং অঙ্গনওয়াড়ি সহায়কদের। আশা কর্মীদের সাম্মানিক বেড়ে হবে ১১ হাজার ২৫০ টাকা। অঙ্গনওয়াড়ি কর্মীদের মাসিক সাম্মানিক বেড়ে দাঁড়াবে ১৪ হাজার টাকা এবং অঙ্গনওয়াড়ি সহায়কদের সাম্মানিক বেড়ে দাঁড়াবে ১১ হাজার ৮০০ টাকা।

Leave a Comment