=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

T20 ক্রিকেটের ১ নম্বর দল ভারতকে গোটা সিরিজে হোয়াইটওয়াশ করে ছাড়ল ইংল্যান্ড

বিক্রম ব্যানার্জী, কলকাতা: হেরে গেল ভারত (India Lost To England)। ভাগ্যের কাছে হেরে গিয়েছিল আগেই। এবার ইংল্যান্ডের কাছে গোটা সিরিজে হোয়াইটওয়াশ হল শ্রেয়স আইয়ারের দল। সিরিজের প্রথম ম্যাচটি বৃষ্টির কারণে ভেস্তে গেলেও দ্বিতীয় টি-টোয়েন্টি থেকে শুরু হয় ভারতের দৈন্যদশা। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটের এক নম্বর দলকে যে এভাবেও নাকানি চোবানি খাওয়ানো যায়, সেটা বোধহয় আয়ারল্যান্ড এবং ইংল্যান্ড সিরিজ না দেখলে বুঝতে পারতেন না ভক্তরা। চতুর্থ টি-টোয়েন্টি হেরে অবশ্য আগেই সিরিজ হাতছাড়া হয়েছিল টিম ইন্ডিয়ার। শেষ ম্যাচে জিতলে অন্তত মান রক্ষা হতো। শেষ পর্যন্ত সেটাও পারল না মেন ইন ব্লু।

ভারতীয় দলকে বান্ডিল করে ছাড়ল ইংল্যান্ড!

শনিবার, পঞ্চম অর্থাৎ শেষ টি-টোয়েন্টির শুরুতেই প্রথমে ব্যাট করতে নামে ইংলিশ বাহিনী। আর প্রথমে ব্যাটিং করতে নেমেই নির্ধারিত 20 ওভারে 257 রান তুলে ফেলে ইংল্যান্ড। এদিন ভারতীয় বোলাররা যেন প্রতিপক্ষের ব্যাটসম্যানদের আটকাতেই পারছিলেন না। পরবর্তীতে ইংলিশদের দেওয়া লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই ধাক্কা খেতে থাকে ভারত। সঞ্জু স্যামসন কিছুটা রান করলেও মুখ থুবড়ে পড়েছিলেন অভিষেক শর্মা। মাত্র তিন রানে আউট হয়ে মাঠ ছাড়েন তিনি।

এরপর অবশ্য ম্যাচের হাল ধরার চেষ্টা করেছিলেন ইশান কিষাণ। এই তরুণ প্লেয়ারের ব্যাট থেকে হাফ সেঞ্চুরিও এসেছিল আজ। হাফ সেঞ্চুরি করেছিলেন ভারতীয় দলের আরেক ক্রিকেটার তিলক বর্মাও। তবে গত ম্যাচে রান পেলেও এদিন 28 রান করেই আউট হতে হয়েছিল শ্রেয়স আইয়ারকে। এরপর আর কী! ক্রমাগত উইকেট পড়তে থাকে টিম ইন্ডিয়ার।

অবশ্যই পড়ুন: মাত্র ১টা শেয়ার কিনলেই মিলবে ৫০৬ টাকা! বাম্পার অফার দিচ্ছে এই সংস্থা

এদিনের ম্যাচ দেখে বোঝাই যাচ্ছিল, ইংল্যান্ডের বোলারদের কাছে নিঃশ্বাস চেপে লড়াই করতে হচ্ছিল ভারতীয় প্লেয়ারদের। খেলা যখন 17 ওভারে, দর্শকরা বুঝে গিয়েছিলেন এই ম্যাচে ভারতকে জেতাতে পারবেন না স্বয়ং ভগবানও। শেষ পর্যন্ত সেটাই হল। মানরক্ষার ম্যাচে ইংল্যান্ডের কাছে 56 রানে হেরে লজ্জায় নাক কাটা গেল টিম ইন্ডিয়ার।

Leave a Comment