=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

ডলারের বিপরীতে পতন ভারতীয় রুপির, জানুন দুর্বল হওয়ার কারণ

সৌভিক মুখার্জী, কলকাতা: সপ্তাহের প্রথম ট্রেডিং দিনেই ধাক্কা খেল ভারতীয় মুদ্রা (Indian Rupee)। সোমবার সকালে মার্কিন ডলারের বিপরীতে ৩৯ পয়সা দুর্বল হয়ে আবারও ৯৫.৭৭ এর স্তরে নেমে এল ভারতীয় রুপি। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধির পাশাপাশি মধ্যপ্রাচ্যের উত্তেজনা রুপির উপর চাপ সৃষ্টি করছে বলেই মত প্রকাশ করছেন বিশেষজ্ঞরা।

কেন দুর্বল হল ভারতীয় রুপি?

ফরেক্স বাজার বিশেষজ্ঞদের মতে, ইরানের পক্ষ থেকে পুনরায় হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার ঘোষণা এবং মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাতের জেরে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম দ্রুত হারে বাড়তে শুরু করেছে। যার সরাসরি প্রভাব পড়ছে ভারতীয় মুদ্রার উপরে। আন্তঃব্যাঙ্ক বৈদেশিক মুদ্রা বাজারে সোমবার রুপি ৯৫.৭২ তে লেনদেন শুরু করেছিল, এবং কিছুক্ষণের মধ্যেই তা ৯৫.৭৭ পর্যন্ত নেমে যায়। উল্লেখ্য, গত শুক্রবার ডলারের বিপরীতে রুপি ৯৫.৩৮ স্তরে বন্ধ হয়েছিল। আর সেই তুলনায় সোমবার অনেকটাই পতন।

এদিকে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম সোমবার সকালে প্রায় ৪ শতাংশের বেশি বেড়ে ব্যারেল প্রতি ৭৯ ডলারে পৌঁছেছে। বিশেষজ্ঞদের মতে, যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়ার কারণে বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ নিয়ে আবারও উদ্বেগ তৈরি হয়েছে। যার ফলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম দ্রুত হাঁড়ে বাড়ছে। আর এর প্রভাব পড়ছে তেল আমদানিকারক দেশগুলোর উপরেই।

আরও পড়ুন: হাইকোর্টে তৃণমূলের অ্যাকাউন্ট ব্যবহারের দাবি ঠুকল ঋতব্রতরা, কী বলল আদালত?

এদিকে আবার বিশ্বের প্রধান ছয়টি মুদ্রার তুলনায় মার্কিন ডলারের শক্তি পরিমাপকারী ডলার ইনডেক্স ঊর্ধ্বমুখী। সোমবার এটি ১০১.১২ স্তরে পৌঁছেছে, যা আগের দিনের তুলনায় কিছুটা হলেও বেশি। আর ডলার শক্তিশালী হওয়ার কারণে উদীয়মান অর্থনীতির মুদ্রাগুলির উপর অতিরিক্ত চাপ তৈরি হচ্ছে। পাশাপাশি রুপির দুর্বলতার কারণে সোমবার শেয়ারবাজারেও নেতিবাচক প্রভাব দেখা যায়।

Leave a Comment