=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

২০২৭ সালের মধ্যে এই ১৫টি শেয়ারের দাম বাড়বেই!

বিক্রম ব্যানার্জী, কলকাতা: বিশ্বের অন্যতম জনপ্রিয় ব্রোকারেজ ফার্ম গোল্ডম্যান স্যাক্স ভারতীয় শেয়ার বাজার (Stock Market) নিয়ে বড় ভবিষ্যদ্বাণী করেছে। এই সংস্থাটি জানিয়েছে, 2027 সালের জুন মাসের মধ্যে দেশের শেয়ার বাজারে বড় ধরনের উত্থান দেখায় দিতে পারে। তাঁদের দাবি, নিফটি ফিফটি তার সর্বকালীন রেকর্ড ছাড়িয়ে যেতে পারে। সংস্থাটি বলছে, বর্তমান অবস্থা থেকে আগামী বছরের জুন মাসের মধ্যে নিফটি ফিফটি 10 শতাংশ বৃদ্ধি পেতে পারে। বাড়তে পারে সেনসেক্সও। আর সেই সূত্রেই বেশ কিছু শেয়ারের দামে বড় ধরনের উত্থান দেখা দিতে পারে বলে মনে করছে এই ব্রোকারেজ ফার্ম।

2027 সালের মধ্যে দাম বাড়তে পারে এই সব শেয়ারের

সাম্প্রতিক সময়ে নানান কারণে যেভাবে ভারতীয় শেয়ার বাজার ধাক্কা খেয়েছে তাদের এই মুহূর্তে নতুন করে কোনও শেয়ার বা স্টকে বিনিয়োগ করতে চাইছেন না বিনিয়োগকারীরা। ঠিক সেই পর্বে, আশার আলো দেখাচ্ছে জনপ্রিয় ব্রোকারেজ ফার্ম গোল্ডম্যান স্যাক্স। এই সংস্থার দাবি যদি সত্যি হয় অর্থাৎ 2027 সালের জুন মাসের মধ্যে যদি ভারতীয় শেয়ার বাজারে ব্যাপক উত্থান দেখা দেয় সেক্ষেত্রে 15টির শেয়ারের দাম অনেকই বেড়ে যাবে।

এই সংস্থাটির দাবি, দীর্ঘ খরা কাটিয়ে পুরোপুরি ছন্দে ফিরবে ভারতীয় অর্থনীতি। সাম্প্রতিককালের মন্দা কাটিয়ে দেশের অর্থনীতি চাঙ্গা হলে সবদিক থেকেই উন্নতি হবে শেয়ার বাজারের। কোম্পানিটি এও জানাচ্ছে, বিদেশি বিনিয়োগকারীদের শেয়ার বিক্রির যে হিড়িক পড়েছিল তা অনেকটা কমে গিয়েছে। আবার নতুন করে বিদেশের বিনিয়োগকারীরা ভারতীয় শেয়ারবাজারের দিকে ঝুঁকছেন। যা দেশের শেয়ার বাজারের জন্য অত্যন্ত ইতিবাচক ইঙ্গিত।

অবশ্যই পড়ুন: তৃণমূলের গুন্ডা খুন, ট্রলার ডুবে মৃত্যু…! আজকের সেরা ১০ খবর (১৩ জুলাই)

সংস্থার দাবি, শেয়ার বাজারের উত্থানের সাথে সাথে দাম বাড়তে পারে মোট 15টি শেয়ারের। সেই তালিকায় রয়েছে, একাধিক লার্জ ক্যাপ স্টক। তালিকায় আছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ,  আদানি পাওয়ার, কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক, এনটিপিসি, হিন্দুস্তান অ্যারোনটিক্স (এইচএএল), ইটার্নাল, পাওয়ার গ্রিড কর্প, এইচডিএফসি ব্যাঙ্ক, আদানি এন্টারপ্রাইজেস,  আদানি গ্রিন, ইন্টারগ্লোব অ্যাভিয়েশন, এইচডিএফসি লাইফ ইন্স্যুরেন্স, ইন্ডিয়ান হোটেলস, মাজাগাঁও ডক এবং মেকমাইট্রিপও।

( বিদ্র: শেয়ার বাজারে বিনিয়োগ আর্থিক ঝুঁকি সাপেক্ষ। শুধুমাত্র এই প্রতিবেদনটি পড়ে কোনও স্টকে বিনিয়োগ করবেন না। এই খবরটি মূলত পাঠকদের কাছে শেয়ার বাজার সম্পর্কিত তথ্য পৌঁছে দেওয়ার জন্য তৈরি। নিয়োগ সংক্রান্ত যেকোনও সিদ্ধান্তের আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন।) 

Leave a Comment