যেমন মাইলেজ তেমন লুক, Renault-র এই গাড়িতে মিলছে ১.২৫ লাখ টাকা ছাড়

সৌভিক মুখার্জী, কলকাতা: গাড়ি কেনার পরিকল্পনা করছেন? তাহলে জুলাই মাস হতে পারে আপনার জন্য দারুণ সুযোগ। কারণ, এই মাসে Renault বেশ কিছু গাড়িতে বিশেষ ছাড়ের ঘোষণা করেছে (Renault Car Discount)। সংস্থার জনপ্রিয় মডেল Kiger, Triber, এবং Kwid এর উপর মিলছে নগদ 1.25 লক্ষ টাকা পর্যন্ত ছাড়। এমনকি এক্সচেঞ্জ বোনাস, স্ক্র্যাপেজ বেনিফিটসহ অন্যান্য অফার রয়েছে গাড়িগুলিতে। কিন্তু কোন গাড়িতে কত টাকা ছাড় মিলছে তা জানতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

সবথেকে বেশি ছাড় Kiger-এ

Renault এর কম্প্যাক্ট SUV Kiger এর উপর বর্তমানে সর্বোচ্চ 1.25 লক্ষ টাকা পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে। তবে এই অফারের মধ্যে ক্যাশ ডিসকাউন্ট থেকে শুরু করে এক্সচেঞ্জ বোনাস, স্ক্র্যাপেজ ইনসানটিভ এবং লয়ালিটি বেনিফিট রয়েছে। যার ফলে নতুন SUV কেনার ক্ষেত্রে গ্রাহকদের খরচ যে অনেকটাই কমতে পারে তা বলার অপেক্ষা রাখে না।

অন্যদিকে 7 সিটার MPV Renault Triber কিনলেও মিলছে প্রচুর ছাড়। এই গাড়ির উপরে মোট 60 হাজার টাকা পর্যন্ত বিভিন্ন রকম অফার পাওয়া যাচ্ছে। বড় পরিবারের জন্য যারা গাড়ি কিনতে চান তাদের জন্য তুলনামূলকভাবে কম বাজেটের মধ্যে এই গাড়িটি একেবারে দারুণ বিকল্প।

তবে Renault এর জনপ্রিয় হ্যাচব্যাক Kwid এর ক্ষেত্রে বিশেষ ঘোষণা করা হয়েছে কোম্পানির তরফ থেকে। সেক্ষেত্রে 2026 মডেলে ক্যাশ ডিসকাউন্ট মিলছে 15,000 টাকা এবং পুরনো স্টকে ডিসকাউন্ট মিলছে 30,000 টাকা পর্যন্ত। যারা কম দামে শহরে ব্যবহারের জন্য একটি ছোট গাড়ি কিনতে চান, তাদের জন্য এই অফার হতে পারে দারুণ বিকল্প। তবে Renault এর এই বিশেষ ডিসকাউন্ট অফার আগামী 31 জুলাই পর্যন্তই কার্যকর থাকবে। এমনকি অফারের পরিমাণ অঞ্চল বা ডিলারশিপ কিংবা গাড়ির স্টকের উপর ভিন্ন ভিন্ন হতে পারে। তাই নিকটবর্তী কোনও শোরুমে গিয়ে অফারের বিস্তারিত তথ্য জেনে নেওয়া সবথেকে বুদ্ধিমানের কাজ।

আরও পড়ুন: তৃণমূল জমানায় ঘটা দুর্নীতির তদন্ত করতে নয়া কমিশন গড়ল শুভেন্দুর সরকার

এবার নিশ্চয়ই মনে প্রশ্ন আসতে পারে, এই গাড়িগুলির বর্তমান এক্স শোরুম দাম কত। জানিয়ে রাখি—

  • Renault Kwid বাড়ির এক্স শোরুম দাম বর্তমানে 8.53 লক্ষ টাকা থেকে 5.85 লক্ষ টাকা পর্যন্ত।
  • Renault Triber গাড়ির এক্স শোরুম দাম 5.41 লক্ষ টাকা থেকে 5.69 লক্ষ টাকা পর্যন্ত।
  • Renault Kiger গাড়ির এক্স শোরুম দাম বর্তমানে 5.81 লক্ষ টাকা থেকে 10.35 লক্ষ টাকা পর্যন্ত।
  • Renault Duster গাড়ির এক শোরুম দাম 10.49  লক্ষ টাকা থেকে 18.69 লক্ষ টাকা পর্যন্ত।

Leave a Comment