=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

গ্রাজুয়েশন পাসে চাকরি! ইন্ডিয়ান ব্যাঙ্কে দেড় হাজার শূন্যপদে অ্যাপ্রেন্টিস নিয়োগ

সৌভিক মুখার্জী, কলকাতা: আপনি কি সদ্য গ্রাজুয়েশন পাস করেছেন? চাকরির সুযোগ খুঁজছেন? তাহলে আপনার জন্য রইল সুখবর। কারণ ইন্ডিয়ার ব্যাঙ্কের তরফ থেকে প্রচুর শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি (Indian Bank Recruitment 2025) জারি হয়েছে। জানা যাচ্ছে, 1500 শূন্যপদ থাকছে এবং নিযুক্ত প্রার্থীদের দেওয়া হবে প্রতি মাসে মোটা অংকের বেতন।

কিন্তু কোন কোন পদে নিয়োগ করা হচ্ছে, শূন্যপদ কত আছে, শিক্ষাগত যোগ্যতা কী লাগবে, বয়স সীমা কত দরকার, কত টাকা বেতন দেওয়া হবে, কীভাবে আবেদন করবেন, কীভাবে নিয়োগ করা হবে, সমস্ত খুঁটিনাটি তথ্য পেতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

পদ এবং শূন্যপদের বিবরণ

ইন্ডিয়ান ব্যাঙ্কের তরফ থেকে যেমনটা জানানো হয়েছে, এখানে অ্যাপ্রেন্টিস পদে নিয়োগ করা হবে এবং মোট শূন্যপদ রয়েছে 1500টি। তবে হ্যাঁ, বিভিন্ন রকম ট্রেড রয়েছে এবং প্রত্যেকটি ট্রেডে ভিন্ন ভিন্ন শূন্যপদ থাকবে।

শিক্ষাগত যোগ্যতা কী লাগবে?

এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের যেকোনো বিষয়ে গ্রাজুয়েট ডিগ্রি অর্জন করতে হবে। তবে কেন্দ্রীয় সরকারের স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি পেতে হবে।

বয়স সীমা কত দরকার?

এখানে সর্বনিম্ন 20 বছর থেকে সর্বোচ্চ 28 বছর বয়সের প্রার্থীরা আবেদন করতে পারবে বলে জানানো হয়েছে। এর পাশাপাশি সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের বয়সের ছাড় দেওয়া হবে।

বেতন কাঠামো

জানা যাচ্ছে, মেট্রো শহরের জন্য প্রতি মাসে 15,000 টাকা করে বেতন দেওয়া হবে এবং আধা শহুরে অঞ্চলের জন্য প্রতি মাসে 12,000 টাকা করে বেতন দেওয়া হবে।

নিয়োগ প্রক্রিয়া

প্রার্থীদের দুটি ধাপের মাধ্যমে বাছাই করা হবে। প্রথমে একটি অনলাইন টেস্ট নেওয়া হবে, যেটি এমসিকিউ ভিত্তিক হবে। তারপর লোকাল ভাষার উপর একটি পরীক্ষা নেওয়া হবে।

আরও পড়ুনঃ টাকা পাঠালে লাগে না চার্জ, তবুও Google Pay ও PhonePe-র আয় ৫০৬৫ কোটি! কীভাবে?

আবেদন কীভাবে করবেন?

প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এর জন্য প্রথমে NATS 2.0-তে (www.nats.education.gov.in) গিয়ে অনলাইন রেজিস্ট্রেশন করতে হবে। তারপর নিজের ব্যক্তিগত তথ্য ও শিক্ষাগত যোগ্যতার তথ্য দিয়ে আবেদন ফর্ম পূরণ করতে হবে। তারপর প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করে আবেদন সেরে নিতে হবে।

বলে দিই, এখানে আবেদন করার শেষ তারিখ 7 আগস্ট, 2025। তাই নির্দিষ্ট সময়সীমার মধ্যে আবেদন সেরে নেবেন। কারণ 18 জুলাই থেকে ইতিমধ্যে আবেদন শুরু হয়ে গিয়েছে।

অফিসিয়াল নোটিশ- ডাউনলোড করুন

India Hood এর তরফ থেকে আমরা প্রতিদিন গুরুত্বপূর্ণ সরকারি চাকরির আপডেট দিয়ে থাকি। তাই প্রতিনিয়ত চাকরির আপডেট পেতে অবশ্যই গুগল করুন Indiahood Job। পাশাপাশি ফলো করেন India Hood Bangla কে।

Leave a Comment