একটাও গোল করতে পারবেন না মেসি? এভাবেই লিওকে আটকে দেবে ইংল্যান্ড!

বিক্রম ব্যানার্জী, কলকাতা: আগামীকাল, ফুটবল বিশ্বকাপে ইংল্যান্ডের মুখদর্শন করবে আর্জেন্টিনা। দীর্ঘ 21 বছর পর ফুটবলের ময়দানে সম্মুখ সমরে উপস্থিত হতে চলেছে এই দুই দেশ। আর সেই আসরে ইংলিশদের কাছে বড় বাধা মেসি (Lionel Messi)। সেই পাহাড়কে সরিয়ে ফাইনালে পৌঁছনো মোটেই মুখের কথা নয়। আর সেটা ভাল মতোই বোঝেন ইংল্যান্ডের প্রধান কোচ থমাস টুখেল থেকে শুরু করে ইংল্যান্ডের বাকি প্লেয়াররা। তাই আর্জেন্টিনাকে থামাতে আগে মেসিকে আটকানোর পরিকল্পনা কষছে ইংল্যান্ড। শোনা যাচ্ছে, মেসি যাতে ম্যাচে একটিও গোল না করতে পারেন সেই ফন্দি ইতিমধ্যেই তৈরি করে ফেলেছে ইংলিশ দল!

মেসিকে থামাতে পরিকল্পনা তৈরি ইংল্যান্ডের!

ভারতীয় সময় অনুযায়ী, বৃহস্পতিবার রাত সাড়ে বারোটায় ইংল্যান্ডের মুখোমুখি হবে আর্জেন্টিনা। সেই আসরে একদিকে লিওদের যেমন লক্ষ্য থাকবে একের পর এক গোল করে একটানা দ্বিতীয়বারের মতো ফাইনালে পৌঁছে কাপ জেতা, অন্যদিকে ইংল্যান্ড চাইবে সেমির মঞ্চে আর্জেন্টিনাকে গুঁড়িয়ে দিয়ে ফাইনালে পৌঁছতে। তবে সেই পথে বড় বাধা মেসি। এই মহাতারকাকে আটকে দিতে পারলে ইংল্যান্ডের কাজটা অনেকটাই সহজ হবে। তাই মেসিকে থামানোর পরিকল্পনা তৈরি করে ফেলল ইংল্যান্ড!

শোনা যাচ্ছে, সেমিফাইনালে লিওনেল মেসিকে আটকে দিতে ম্যান টু ম্যান মার্কিংয়ের কৌশলকে কাজে লাগাতে চাইছেন ইংল্যান্ডের কোচ-টুখেল। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানিয়েছেন, “ম্যান টু ম্যান মার্কিংয়ের কৌশলের কথা ভাবছিলাম। তবে এটা আমরা কাজে লাগাবো কিনা সেটা এখনও জানি না।” এদিন বিশেষ কৌশল নিয়ে সংশয় প্রকাশ করলেও মনে মনে ইংল্যান্ডের কোচ ঠিকই জানতেন সেমিফাইনালে তাঁরা কী করতে চলেছেন!

অবশ্যই পড়ুন: “আমাদের গোল গোনার জন্য রেফারি রাখবেন” ম্যাচের আগে মেসিকে চমকালেন ইংল্যান্ড কোচ!

এদিন অবশ্য আর্জেন্টাইন মহাতারকার প্রশংসায় পঞ্চমুখ হন ইংল্যান্ডের প্রধান কোচ। টুখেলকে বলতে শোনা যায়, “এবারের বিশ্বকাপটা মেসির দারুণ যাচ্ছে। একজন অধিনায়ক হিসেবে সে যেভাবে দলকে নেতৃত্ব দিচ্ছে তা সত্যিই প্রশংসনীয়। মেসি যেভাবে একের পর এক ম্যাচে খেলা দেখাচ্ছে তা শব্দে বর্ণনা করা যায় না। সে যে দলের হয়েই মাঠে নামে সেই দলের মূল খেলোয়াড় হয়ে ওঠে।” প্রতিপক্ষকে সমীহ করে চললেও নিজেদের খেলার ধরন বদলাতে চান না ইংল্যান্ড কোচ। বরং পুরনো ধরনে নতুন মাত্রা যোগ করে আর্জেন্টিনাকে হারানোই ইংলিশ কোচের প্রধান লক্ষ্য।

Leave a Comment