=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

আয়ুষ্মান ভারতে ৫ লক্ষের বদলে মিলবে ১০ লাখের বীমা? প্রকাশ্যে বড় তথ্য

অনন্যা সরকার, কলকাতা: পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর স্বাস্থ্য সাথী (Swasthya Sathi) প্রকল্প বদলে আয়ুষ্মান ভারত – প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা (Ayushman Bharat / PM-JAY) চালু করার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। ইতিমধ্যেই বাড়ি বাড়ি আয়ুষ্মান ভারতের ফর্ম পৌঁছাতেও শুরু করেছে। এই প্রকল্পের অধীনে নাগরিকরা স্বাস্থ্য খাতে ৫ লক্ষ টাকা পর্যন্ত বার্ষিক সাহায্য পান। তবে এখন শোনা যাচ্ছে আয়ুষ্মান ভারত কার্ড (Ayushman Bharat Card)-এর ঊর্ধ্বসীমা নাকি দ্বিগুণ, অর্থাৎ ১০ লক্ষ করার কথা ভাবছে সরকার। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক সূত্রে এসেছে বিশেষ আপডেট। আসুন জেনে নিই বিস্তারিত। 

এবার কী আয়ুষ্মান ভারতে ১০ লক্ষ মিলবে?

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটি প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার স্বাস্থ্য বীমার ঊর্ধ্বসীমা ৫ লক্ষের পরিবর্তে ১০ লক্ষ করার সুপারিশ করেছে। বেশ কিছু উন্নত চিকিৎসা পরিষেবার জন্য বর্তমান বিমার পরিমাণ অপর্যাপ্ত বলে মনে করছে কমিটি। তাই এই প্রস্তাব নাগরিকদের মনে আশার সঞ্চার করেছে। 

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটি তাদের ১৭২ তম প্রতিবেদনে উল্লেখ করেছে, জটিল হৃদরোগের অস্ত্রপ্রচার, ইমিউনো থেরাপি বা লিভার ট্রান্সপ্লান্টের মতো খরচাবাহুল চিকিৎসা পদ্ধতির জন্য আয়ুষ্মান ভারতের ৫ লক্ষ টাকার সর্বোচ্চ সীমা পর্যাপ্ত নয়। যার ফলে প্রকল্পের আওতায় থাকা সুবিধাভোগীদেরও চিকিৎসার জন্য একটা বড় অংশ খরচ করতে হয়। আয়ুষ্মান ভারত স্বাস্থ্যবিমাকে বর্তমান স্বাস্থ্য ব্যবস্থা খরচের সাথে সংগতিপূর্ণ করে তোলার জন্য নতুন একটি চিকিৎসা খরচ মডেল চালু করার প্রস্তাব দিয়েছে কমিটি। বিশেষত খরচসাপেক্ষ ও জটিল চিকিৎসা পদ্ধতিগুলির জন্য এটি প্রয়োজনীয় হয়ে দাঁড়িয়েছে। 

আরও পড়ুনঃ রাতের কলকাতাতে ফের চলবে বাস, প্রস্তুতি নিচ্ছে রাজ্য সরকার

এছাড়াও, কমিটি প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার জন্য বিশেষ উচ্চ-ব্যয়ের চিকিৎসা প্যাকেজ তৈরির সুপারিশও করেছে। হাসপাতাল ও প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলির সঙ্গে আলোচনা করে মূল্য নির্ধারণ এবং রাজ্যগুলির সাথে যৌথ উদ্যোগে এই প্যাকেজগুলির জন্য প্রয়োজনীয় স্বাস্থ্য তহবিল বরাদ্দ করার প্রস্তাবও দেওয়া হয়েছে। 

Leave a Comment