=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

মূল্যবৃদ্ধির জেরে মিলছে না পুষ্টি! করিমপুরে ৬০০ অঙ্গনওয়াড়িতে দেওয়া বন্ধ ডিম

প্রীতি পোদ্দার, কলকাতা: রাজ্যজুড়ে লাফিয়ে লাফিয়ে বাড়ছে ডিমের দাম (Egg Price Hike)। আর এই অস্বাভাবিক মূল্যবৃদ্ধির জেরে কোপের মুখে পড়ল করিমপুরের (Karimpur) অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলি। জানা গিয়েছে, দাম বেড়ে যাওয়ার কারণে সেখানে শিশু, গর্ভবতী ও প্রসূতি মায়েদের পাতে আর উঠছে না ডিম। আর তাতেই ক্ষোভ প্রকাশ করছেন স্থানীয়দের একাংশ।

অঙ্গনওয়াড়িতে দেওয়া হচ্ছে না ডিম

সরকারি নিয়ম অনুযায়ী, অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে শিশুদের শারীরিক ও মানসিক বিকাশ এবং গর্ভবতী মায়েদের পুষ্টির চাহিদা পূরণে নির্দিষ্ট খাদ্যতালিকা অনুসরণ করা হয়ে থাকে। আর সেই অনুযায়ী প্রতি সপ্তাহে সোমব, বুধ এবং শুক্র, তিন দিন শিশু ও মায়েদের জন্য গোটা ডিমের সঙ্গে ভাত পরিবেশন করা হয়। কিন্তু গত ১ জুলাই থেকে করিমপুর ১ ও ২ ব্লকের প্রায় সাড়ে ছয়শো অঙ্গনওয়াড়ি কেন্দ্রে ডিম সরবরাহ বন্ধ হয়ে গিয়েছে। অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকারা জানিয়েছেন যে, সরকারিভাবে প্রতিটি ডিমের জন্য কেন্দ্রগুলিকে সাড়ে ছয় টাকা করে বরাদ্দ দেওয়া হলেও বর্তমানে খোলা বাজারে একটি ডিম কিনতে প্রায় আট টাকা বা তারও বেশি খরচ হচ্ছে। তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কেন এই সিদ্ধান্ত?

নাম প্রকাশ্যে অনিচ্ছুক, করিমপুরের এক বাসিন্দা জানিয়েছেন, গ্রামের অনেক পরিবার আছে যাদের পক্ষে নিয়মিত ডিম কেনা সম্ভব হয় না তাই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের খাবারের উপর নির্ভর করেন সকলে। এখন ডিম বন্ধ হয়ে যাওয়ায় তাঁরা তাঁদের প্রাপ্য পুষ্টি থেকে বঞ্চিত হচ্ছেন। এই বিষয়ে অবশ্যই প্রশাসনের দেখা উচিত। এদিকে করিমপুর দুই ব্লকের দায়িত্বপ্রাপ্ত সিডিপিও তাপস বিশ্বাস জানান, “দাম বাড়ার কারণে অনেক অঙ্গনওয়াড়ি কেন্দ্র গুলোতে ডিম দেওয়া বন্ধ রেখেছে। আমরা বিষয়টি জেলা আধিকারিকদের জানিয়েছি। সঠিক নির্দেশ পেলে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে।”

আরও পড়ুন: রাজ্যসভা থেকে ইস্তফা দিয়েই বিজেপিতে যোগ কোয়েলের? দেখা করলেন ভূপেন্দ্র যাদবের সঙ্গে

প্রসঙ্গত, গত এক থেকে দেড়’মাসের মধ্যে ডিমের দাম ট্রে প্রতি বেড়ে গিয়েছে ৪০ টাকা। যার জেরে খুচরো দোকানেও প্রতি পিস ডিমের রেট বেড়েছে ১ থেকে ১.৫০ টাকা। এই ডিমের দাম বৃদ্ধির কারণ নিয়ে ওয়েস্ট বেঙ্গল পোল্ট্রি ফেডারেশনের সভাপতি মদন মাইতি জানিয়েছেন, “মুরগির খাবারের দাম ক্রমাগত বৃদ্ধি হচ্ছে। সেই কারণেই মুরগি প্রতিপালনে খরচ বাড়ছে চাষিদের। তাই কাঁচামালের দাম বৃদ্ধির কারণেই ডিমের দামও চড়ছে। তবে আশা করা হচ্ছে আগামী ১৫ দিনের মধ্যেই ডিমের দাম কমবে।”

Leave a Comment