=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

ইংল্যান্ডে তৃতীয় ওয়ানডে হতে পারে রোহিতের শেষ আন্তর্জাতিক ম্যাচ, শর্মাকে আর চায় না BCCI!

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ইংল্যান্ডের বিরুদ্ধে লর্ডসের তৃতীয় ওয়ানডেই হতে পারে রোহিত শর্মার (Rohit Sharma) ক্রিকেট জীবনের শেষ আন্তর্জাতিক ম্যাচ। শোনা যাচ্ছে, ভারতীয় দলের (Team India) নির্বাচকরা ইতিমধ্যেই শর্মাকে একেবারে স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, তিনি 2027 ওয়ানডে বিশ্বকাপের পরিকল্পনায় নেই। শুধু তাই নয়, রোহিতকে নিয়ে আর ভবিষ্যৎ দেখতে পারছে না ভারতীয় ক্রিকেট বোর্ড! মূলত সে কারণে ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ ওয়ানডে খেলেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাতে পারেন এই ভারতীয় মহাতারকা।

যে কারণে রোহিতকে আর সুযোগ দিতে রাজি নয় নির্বাচন কমিটি

ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি প্রধান কোচ গৌতম গম্ভীর এবং রোহিত শর্মার সাথে দেখা করে রোহিতকে নিয়ে নির্বাচন কমিটি কী ভাবছে সেটা জানিয়ে দিয়েছেন নির্বাচকরা। জানা গিয়েছে, গম্ভীর এবং রোহিতের সাথে ওই বৈঠকে নির্বাচন কমিটির তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, রোহিতকে নিয়ে আর ভবিষ্যৎ দেখতে পারছে না বোর্ড! বরং রোহিতের বিকল্প হিসেবে তরুণ প্লেয়ার যশস্বী জয়সওয়ালকে সুযোগ দিতে চান নির্বাচকরা।

অবশ্যই পড়ুন: আজ থেকেই বকেয়া ডিএ ঢুকবে অ্যাকাউন্টে? বড় খবর পেনশন প্রাপকদের জন্য

জানা যাচ্ছে, ওই বৈঠকে নির্বাচন কমিটির তরফে রোহিত শর্মাকে এও জানিয়ে দেওয়া হয়, তিনি 2027 ওয়ানডে বিশ্বকাপের পরিকল্পনায় নেই। ভারতীয় ক্রিকেট বোর্ডের সাথে যুক্ত এক ব্যক্তি জানিয়েছেন, দীর্ঘদিন ধরে ফর্মে থাকা সত্ত্বেও শুধুমাত্র রোহিত শর্মার জন্যই একাদশে সুযোগ পাচ্ছেন না জয়সওয়াল। এদিকে রোহিত ব্যাট হাতে ব্যর্থ। তাই তাঁকে সরিয়ে তরুণ প্লেয়ারকে সুযোগ দিতে মরিয়া নির্বাচন কমিটি।

অবশ্যই পড়ুন: শেষ সম্বল বাড়িটাও বেচে দেন ব্যবসার জন্য, আজ ২৮০ কোটির টার্নওভার রাহুলের কোম্পানির

এদিকে কিছুদিন আগেই ভারতীয় দলের অধিনায়ক শুভমন গিল একেবারে খোলাখুলি জানিয়েছিলেন, “গত এক দশক ধরে বিরাট ভাই এবং রোহিত ভাই আমাদের ব্যাটিং লাইন আপের মেরুদন্ড। ওরা দুজনেই আমাদের দলের অবিচ্ছেদ্য অংশ। ওরা থাকায় আমাদের দলে যে অভিজ্ঞতা এবং দক্ষতা যুক্ত হয়েছে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ।” আসলে অধিনায়কের পাশাপাশি প্রধান কোচ গৌতম গম্ভীরও রোহিতকে এখনই যেতে দিতে রাজি নন।

Leave a Comment